ইরানের উত্তর-পশ্চিমে গিলান প্রদেশের আবাসিক এলাকায় ইরসায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩৩ জনের মতো বেসামরিক নাগরিক। আঞ্চলিক গভর্নরের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামলায় আশেপাশের অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩৩ জন আহত হয়েছে, যাদের মধ্যে পাঁচজনের হাসপাতালে চিকিৎসার প্রয়োজন। আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশুর থাকার তথ্যও জানানো হয়েছে। এদিকে, টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানিয়ে তা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ থাকে না। তোমাকে তোমার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে শুধু নিজে নয়, অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায়। সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারজন স্কাউট…
জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনে ঘুষ লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুদকের জেলা কার্যালয় থেকে একযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে অনেক নির্বাচন অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম হাতেনাতে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, আজ সারা দেশের ১৩ নির্বাচন অফিসে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত বলা হবে। যেসব অফিসে দুদকের অভিযান– দুদকের বিভিন্ন জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হচ্ছে। যার মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর,…
দেখতে দেখতে পার হয়ে গেলো এক বছর। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছর এই দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল। দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন তারা। বিবাহবার্ষিকীতে শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছেন, তা এবার নিজেই তুলে ধরলেন সোনাক্ষী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি তাদের সুখী মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত তুলে ধরছেন। একটি বছর পার করলেও তাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, এমনটাই ইঙ্গিত দিলেন সোনাক্ষী। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিরের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক এবং এক বছরের স্বামী। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, দু’টি…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩ জুন) বেলা ১১টায় গাজীপুরের কালিয়াকৈর মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, গতকাল (রোববার) সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আটক হয়েছেন। এছাড়া কৃষি জমি দখল নিয়ে তিনি বলেন,…
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে। মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে একথা বলেন। পোস্টে খামেনি বলেন, ‘জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনও শাস্তি পাচ্ছে।’ গত ১৩ জুন ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পাল্টা জবাব দিতে শুরু করে ইরান। এরপর থেকেই দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করে তেহরান। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়, হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি তার…
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তাদের পক্ষে সরাসরি যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর চরম ক্ষুব্ধ ইরান। গত শনিবার (২১ জুন) রাতে দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এমনকি ঘটনার পরপরই এ হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ আখ্যা দিয়ে ভাষণও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দিতে এই মুহূর্তে রীতিমত ফুঁসছে ইরান। এক্ষেত্রে তাদের প্রধান লক্ষ্যবস্তু হতে পারে মধ্যপ্রাচ্যে বিদ্যমান মার্কিন সামরিক ঘাঁটিগুলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতিও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি বলেন, মার্কিন হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তার ঘাঁটির উপস্থিতির আর কোনো স্থান…
যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাবে আলোচিত সেই আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। হামলায় তেল আবিবসহ ১০ অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের বরাত দিয়ে রোববার (২২ জুন) বিবিসি জানায়, ইসরায়েলের ওপর সাম্প্রতিক হামলায় প্রথমবারের মতো ‘খায়বার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। খায়বার ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। আনুষ্ঠানিকভাবে খোররামশহর-৪ নামে পরিচিত। এটি দেশীয়ভাবে উৎপন্ন খোররামশাহর ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন। ২ হাজার কিলোমিটার পাল্লার খায়বার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে ভারী ওয়ারহেডগুলির মধ্যে একটি এটি। তরল জ্বালানিচালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থায়েই নিয়ন্ত্রণ…
বিরল রোগে আক্রান্ত বলিউডের ভাইজান সালমান খান। জানা গেছে, নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন নায়ক; যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত! সদ্য এক সাক্ষাৎকারে এমন দুঃসংবাদ দিলেন নায়ক নিজেই। সম্প্রতি কপিল শর্মা শো-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের ষাট বছরের নায়ক। এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় তার বিয়ে নিয়ে। জবাবে সালমান বলেন, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুইয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয়। এই আলোচনার মাঝেই সালমান জানান তার বিরল…
মারা গেছেন মার্কিন তারকা অভিনেতা জ্যাক বেটস। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। এই দুঃসংবাদে রীতিমতো শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন জগতে। চলতি শতাব্দীর শুরুর দিকে শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেতা। কারণ, ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’-এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র ‘হেনরি বলকান’- সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস। স্যাম রাইমির ‘স্পাইডার ম্যান’ চলচ্চিত্রে প্রয়াত অভিনেতা জ্যাক বেটস জ্যাকের মৃত্যুতে আফসোসও করছেন অনেকে। কারণ আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ। তার মৃত্যুর…
