রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ হয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং দেশের জনগণের কল্যাণে তার অব্যাহত দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক, অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও দুদেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। তারা পারস্পরিক স্বার্থ ও দুদেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধনকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আগামী ১২ সেপ্টেম্বর (শনিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি…
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই জোটে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। ল্যাভরভ বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি আগে দিয়েছিল। সেই কাঠামোয় আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত করার কথা ছিল। তিনি বলেন, এসব দেশের পারস্পরিক সম্পর্ক জটিল হলেও রাশিয়া তাদের মধ্যে বৈঠক ও আলোচনা আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে কথা বলা এবং…
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় হলে তেলের দাম দ্রুত কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে এবং পরে ২ ডলারের নিচেও চলে যেতে পারে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম কমে ৩ ডলারে নেমে আসবে। পরে তা আরও কমে ২ ডলারের নিচে চলে যাবে। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার। ট্রাম্প বলেন, তেলের দাম দ্রুতই কমে যাবে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, ইরান…
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও শুরু হতে পারে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠকের কথা রয়েছে। আলোচনা সফল হলে আগামী মাস থেকেই তিনটি ট্রেন আবার চালু হতে পারে। পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন রেলপথ চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার পর থেকে বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও চালুর বিষয়ে আলোচনা করছে দুই দেশ। মঙ্গলবার থেকে ঢাকায় দুই দেশের রেল কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর বিষয়টি গুরুত্ব…
গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। ফলে বর্তমান সংকট আর এতটা প্রকট থাকবে না বলে তারা আশা করছেন। ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতেও কিছুটা সংকট সবাইকে মেনে নেওয়া উচিত। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে। তিনি আরও…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর বলে জানিয়েছেন, বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, প্রথম দিনে চলাচল করবে ২০টি উড়োজাহাজ। বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। আর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ করবে বিমান বাংলাদেশ। বিমানমন্ত্রী জানান, পরবর্তী ৫-৬ মাসের মধ্যে পুরোপুরি চালু হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। এই ব্যয়ের মধ্যে সরকার ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং…
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। হাতে দেশে ফেরার টিকেট থাকলেও বিমানে ওঠা হয়নি তাদের। স্থানীয় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত প্রবাসীরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে। বিমানবন্দরে…
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ৩৪ সেন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টর্স এ খবর জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি বাড়তে থাকায় তেলের এই দরবৃদ্ধি ঘটেছে। ইরান তাদের কোনও লক্ষ্যবস্তুতে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা দেখা দিলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে…
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। বাংলাদেশের কূটনীতিতে যুক্ত হতে যাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।এক বছরের জন্য তিনি বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধন করবেন ড. খলিলুর রহমান। এর মধ্যদিয়ে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন তিনি। নিউইয়র্কে এ অধিবেশনটি চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা : সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’ অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের…
