ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের অনুমোদনহীন বসতি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে তিনি এই নির্দেশ দিয়েছেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন দুই ব্যক্তি রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স বলছে, পশ্চিম তীরে উচ্ছেদের নির্দেশ দেয়া বসতি ইসরায়েলি সরকারের অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর নির্দেশের আওতায় পশ্চিম তীরের প্রায় ১০০টি অনুমোদনহীন বসতি রয়েছে। মূলত ইসরায়েলি সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া বসতি স্থাপনকারীরা যেসব বসতি তৈরি করেছেন, নেতানিয়াহুর নির্দেশ সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে সূত্রগুলো জানিয়েছে। এসব অনুমোদনহীন বসতিতে সাধারণত আগে থেকে তৈরি করা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পায় তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে নিয়ে উদ্যোক্তা তৈরির জন্যই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়। মন্ত্রী বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পটির আওতায় দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি আরও বলেন,…
জীবনের চার দশক পেরিয়েছেন নন্দিত অইনেত্রী কুসুম শিকদার। অথচ দেখে বোঝার উপায় নেই! কিন্তু তার লাইফস্টাইল আজকে তাকে এনে দিয়েছে এই রূপেই। তবে কি শুধু বাহ্যিক সৌন্দর্য নিয়েই ভাবেন এই এই অভিনেত্রী? তা নয়। তার কাছে গুরুত্বপূর্ণ মানসিক সৌন্দর্য; যা থেকে আসে প্রশান্তি। তাই জীবনটা কীভাবে সুখে কাটানো যায়, প্রফুল্ল থাকা যায়; নিজের সে দর্শনই এবার ভক্তদের মাঝে ভাগ করে নিলেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। যেখানে তাকে দেখা যায় এক স্নিগ্ধ রূপে। যেন বয়সে চল্লিশের ঘরকে বুড়ো আঙুল দেখালেন তিনি। সেখানেই দিলেন বিশেষ পরামর্শ, বার্তা। চল্লিশোর্ধ্ব বয়সে মানসিক প্রশান্তি ও সুন্দর থাকার মন্ত্র হিসেবে…
লম্বা কোঁকড়া চুলের এক তরুণ। হেসে-খেলে গেয়ে যাচ্ছে গান। তরুণদের অনেকেই তাকে চেনে। নাম মার্টিন সবুজ হাঁসদা। নানা জনপ্রিয় গান কাভারের পাশাপাশি নিজের মৌলিক গানেও তার অবস্থান স্পষ্ট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্টিন প্রকাশ করলেন নতুন গান ‘যারা ছেড়ে চলে যায়’। এটি মূলত কবিতা থেকে বোনা গান। কবিতাটি স্বপ্নীল চক্রবর্ত্তীর। আর সেটাকে সুরের ছাঁচে ফেলেছেন মার্টিন। সংগীত আর কণ্ঠেও আছেন তিনি। গানটি নিয়ে মার্টিনের মন্তব্য এরকম, ‘স্বপ্নীল দার এই কবিতা আমার খুব পছন্দের। সেই ভালোলাগার জায়গা থেকেই কবিতাটিকে গানে রূপান্তর করেছি। চেষ্টা করেছি এর অন্তর্নিহিত বাণীকে সুরে ফুটিয়ে তুলতে। প্রকাশের পর থেকে অনেকে ভালোবাসাও দিচ্ছেন। আশা করছি, আরো অনেকেরই ভালো লাগায়…
ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। উৎসবের ৮৩তম আসরের সম্মানজনক ‘অরিজোন্তি’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয় সিনেমাটি; এর মাধ্যমে প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ভেনিসের পর্দায় ইতিহাস গড়ল রুবাইয়াত হোসেন পরিচালিত এই সিনেমা। গত ২ সেপ্টেম্বর থেকে ১২ দিনব্যাপী চলবে এই উৎসব। গত শনিবার সন্ধ্যায় মূল ভেন্যু পালাৎসো দেল সিনেমার সালা ক্যাসিনো থিয়েটারে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়। এরপর সালা দারসেনা থিয়েটারে রোববার ছিল এর দ্বিতীয় প্রদর্শনী। এ ছাড়া স্থানীয় সময় সোমবার বিকেলে অ্যাস্ট্রা-১ ও অ্যাস্ট্রা-২ থিয়েটারে ছবিটির আরও দুটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। শৈশবের স্মৃতি, একটি বিউটি পার্লার ও বিয়েবাড়ির ভীতিপ্রদ গল্পকে কেন্দ্র করে…
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। কাজের ব্যস্ততার ফাঁকে একটু ফুরসত পেলেই প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান। আর সেই ভ্রমণের আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিতে ভুলেন না ভক্তদের সঙ্গে। এবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটি কাটানোর আমেজে ও ফুরফুরে মেজাজে ধরা দিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন দীঘি। ছবিগুলোতে তাকে একটি অভিজাত রিসোর্টের সুইমিংপুল পাড়ে ও বারান্দায় ফুরফুরে মেজাজে পোজ দিতে দেখা গেছে। তার পরনে রয়েছে হালকা পেস্ট বা বাসন্তী ঘাসের রঙের নজরকাড়া লং গাউন, যার হাতা ও গলায় চমৎকার সূচিকর্মের কাজ করা। পেছনে বিস্তীর্ণ সবুজ পাহাড় আর সমুদ্রের ব্যাকগ্রাউন্ডে দীঘির…
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের সময় দিচ্ছেন তিনি। অন্যদিকে দেশেই রয়েছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। প্রবাসে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি টুকটাক শুটিংয়েও অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে শোনা গেল তার নতুন সিনেমার খবর। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিত্রায়িত তার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার শোনা যাচ্ছে তার নতুন সিনেমার কাজ। যার নাম ‘আ বিউটিফুল লাই’। কিন্তু খানিকটা পেছন ফিরে তাকালে আসে সেই বিতর্কিত নির্মাতা হাসান জাহাঙ্গীরের সেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটির কথা। এখানে অভিনয় করেছিলেন মৌসুমী।…
এমন মুহূর্ত বিরল। দর্শকের কাছে চমকপ্রদ তো বটেই, বিস্ময়করও। কেননা এই আধুনিক সময়ের টলিউড বা পশ্চিমবঙ্গের সিনেমা বলতে যে তিন তারকার নাম সবার আগে উচ্চারিত হয়, সেই তারকাত্রয়ী কিনা একফ্রেমে ধরা দিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎ-বলা যায় টলিউডের তিন স্তম্ভ। এক সিনেমায় কখনো তারা একসঙ্গে অভিনয় করেননি। প্রসেনজিৎ ও দেবকে পাওয়া গিয়েছিল অবশ্য। কিন্তু জিৎ ছিলেন না। এবার সে অপূর্ণতা ঘুচল ক্ষণিকের জন্য, মহানায়ক উত্তম কুমারের সুবাদে। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি টলিউডে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। এর শেষ দিন ছিল রবিবার। আর সেই দিনেই একসঙ্গে মঞ্চে হাজির হয় গোটা টলিউড। দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,…
জম্মু ও কাশ্মীরের বিতর্কিত অবস্থান নিয়ে ভারতের নতুন দাবি প্রত্যাখান করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দিল্লির এই অবস্থান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাস্তবতার পরিপন্থী বলেও মন্তব্য করেছে ইসলামাবাদ। সোমবার (৭ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে ভারতের অবস্থানের জবাব দেয়। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের একতরফা পদক্ষেপ কিংবা দীর্ঘদিনের দখলদারিত্ব জম্মু ও কাশ্মীরের বিতর্কিত আইনি অবস্থান পরিবর্তন করতে পারে না। ঘটনার সূত্রপাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্যকে ঘিরে। সেখানে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখানোর আহ্বান জানানো হয়। এর জবাবে সাজ্জাদ হায়দার খান বলেন, জাতিসংঘের সরকারি মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে যে বিতর্কিত অঞ্চল…
বৈধপথে প্রতিবছর ইতালিতে পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। অবৈধভাবে যাওয়া থেকে বিরত থাকা ও সকলকে সচেতন করার ওপর জোর দিয়েছেন তিনি। ইতালি যেতে আগ্রহীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
