ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটিতে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন (হাইপারসনিক) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিঞ্জহাল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিঞ্জহাল হালকা, যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এবং একইসঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম। পশ্চিমা বিশ্বে কিঞ্জহাল ‘ড্যাগার’ বা ছোরা নামে পরিচিত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৪৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যে বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে খেমিলনিৎস্কি এলাকার স্তারোকোনস্তানতিনোভ সামরিক ঘাঁটির অন্তর্ভুক্ত। কিঞ্জহালের পাশপাশি একাধিক বিস্ফোরকবাহী ড্রোন বিমানবন্দরটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। ইউক্রেনের…
Author: বিজয় নিউজ ডেস্ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) গভীর রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)। এছাড়া ১৫ জনকে যাত্রী আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে বলে জানান হাইওয়ে…
দেশের সাত জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৮ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে- খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভবন ধসে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছে। তারা গাজার সশস্ত্র যোদ্ধাদের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক শুক্রবার (৬ জুন) জানিয়েছে, গাজার খান ইউনিস এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে বোমা পুঁতে রাখে। সেটিতে ইসরায়েলের এলিট ডিভিশনের ১২ সেনা প্রবেশ করে। ঠিক তখনই বোমায় বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভবনটি তাদের ওপর ধসে পড়ে। পাঁচ ইসরায়েলি সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও দুজন আহত হয়। যাদের অবস্থা ‘বেশ গুরুতর’ বলে জানা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় স্থল হামলায় অংশ নিতে আসা ইসরায়েলি সেনাদের জন্য এটি আরও একটি…
রাতের মধ্যে দেশের নয় অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার (কি.মি. ) বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে…
পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বলেছেন, মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। শুক্রবার (৬ জুন) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডিএমপির গৃহিত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ বছর ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহে এবং ১৬২১টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ…
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে আফ্রিকার দেশ চাদ। দেশটি সাময়িকভাবে বন্ধ করে দিলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা প্রদান। বৃহস্পতিবার (৫ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি বৃহস্পতিবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের একটি ভ্রমণ নিষেধাজ্ঞায় চাদের নাগরিকদের অন্তর্ভুক্ত করার প্রতিক্রিয়ায় আমেরিকান নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। ডেবি বলেন, ‘আমি পারস্পরিকতা নীতির ভিত্তিতে আমেরিকান নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করার নির্দেশ দিয়েছি। চাদের কাছে দেয়ার মতো কোনো বিমান নেই, বিলিয়ন বিলিয়ন ডলার নেই, কিন্তু চাদের আছে তার মর্যাদা ও গর্ব।’ তিনি মূলত এই পোস্টের মধ্য দিয়ে কাতারের প্রেসিডেন্ট…
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যা ৭টায় তিনি ভাষণ দেওয়া শুরু করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে জাতির প্রতি শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন। তার ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।
ঈদের আগে শেষদিন আজ। তাই শেষ মুহূর্তে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। আজ শুক্রবার (৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটে রাজধানী ছাড়ছে অগন্তি মানুষ। আন্তনগর ট্রেনগুলোতে তিল ধারণেরও ঠাঁই নেই। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়িতে ফিরতে দেখা গেছে ঢাকাবাসীকে। এদিকে, বিমানবন্দর রেলস্টেশনে বেশ কয়েকটি ট্রেন ১০-২০ মিনিট দেরিতে প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বিলম্ব কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের। বৃহস্পতিবার (৫ জুন) চট্টগ্রামের বোয়াখালীতে দুর্ঘটনার কারণে ট্রেনটি বিলম্বে ছাড়বে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। রেলওয়ে স্টেশনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভিড় বেশি থাকলেও…
প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদর উপজেলাসহ জেলার ৬টি উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আজহার নামাজ আদায় করেন দিনাজপুর শহর ও শহরতলীর কয়েকটি এলাকার মানুষ। এই জামাতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় ৩০০ জন মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামাতে ইমামতি করেন মাওলানা মো. আব্দুর রাজ্জাক। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুৎবায় একই দিন ঈদ ও কোরবানি করার যৌক্তিকতা তুলে ধরে সবাইকে একই দিনে ঈদ ও কোরবানি করার আহ্বান জানানো হয়। এ ছাড়া জেলার চিরিরবন্দর উপজেলার সাইতারা ইউনিয়নের রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম, কাহারোল…
