Author: বিজয় নিউজ ডেস্ক

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি ও রপ্তানি আয় ইতিবাচক থাকায় বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার মোট মজুত বা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ৪ জুন পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মোট বা গ্রোস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ০৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ বেড়ে হয়েছে ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৬ বিলিয়নের ঘরে রয়েছে। শুক্রবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ‌্য জানিয়েছেন। তিনি জানান, রিজার্ভ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক লেনদেনে চাপ কমেছে। বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরও ডলারের দাম ১২৩ টাকার…

Read More

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটে যাওয়া দুর্ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে প্রাথমিকভাবে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়ারা হলেন- ট্রেনের গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকোমাস্টার গোলাম রসুল (টি নম্বর-৫৩০), সহকারী লোকোমাস্টার আমিন উল্লাহ (টি নম্বর-৭২৩) এবং অস্থায়ী গেটকিপার মাহবুব (টিএলআর)। গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও)। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমই (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ ও বিভাগীয় চিকিৎসক (পাহাড়তলী, চট্টগ্রাম)। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন…

Read More

একাদশে মেসি- লাওতারো মার্টিনেজ না থাকলেও জয় পেতে অসুবিধা হয়নি আর্জেন্টিনার। বিশ্বকাপের টিকিট আগে নিশ্চিত হওয়াতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বেঞ্চের শক্তি-সামর্থ্য যাচাইয়ের সুযোগ কাজে লাগিয়েছে। সেই পরীক্ষায় সফলও হয়েছেন তিনি। চিলিকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে স্কালোনির শিষ্যরা। সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ সাজানো হয় আলভারেজ, নিকো পাজ, আলমাদা, সিমিওনের মতো তরুণদের নিয়ে। তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে উভয় দল । প্রথমার্ধে দারুণ শুরু করেছিল চিলি। ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের দারুণ সুযোগ পায় স্বাগতিকরা। তবে অ্যালেক্সিস সানচেজের নেওয়া শক্তিশালী শটটি ঠেকিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। এর পরপরই ষষ্ঠ মিনিটে…

Read More

গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাজার ও ভিএইড রোড এলাকায় নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর দেড়টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার বিএ-ক্যাপ্টেন রুবায়ের ইসলাম নিবিড়ের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ২ জনকে আটক করা হয়। অভিযান শেষে গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমদ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি মেহেদী হাসান এবং সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়।…

Read More

আসন্ন কোরবানি ঈদে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর মহাখালি বাস টার্মিনাল পরিদর্শন শেষে উপদেষ্টা এ কথা বলেন। পরিদর্শনকালে তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শন শেষে প্রশাসক জানান, ভোর থেকেই যাত্রী ভোগান্তি প্রশমনের লক্ষ্যে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত মহাখালি বাস টার্মিনালে অভিযান পরিচালনা করছে। আরও পড়ুন: ‘আমি এখনো দলের সাধারণ সম্পাদক’ এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা…

Read More

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আজ শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রথম জামায়াত চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ মাঠে অনুষ্ঠিত হয়। এই জামায়াতে ইমামতি করেন পীরজাদা মাওলানা মুফতি জাকারিয়া চৌধুরী। এরপর দ্বিতীয় জামায়াত সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি আরিফ চৌধুরী। আরও পড়ুন: দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা এ ছাড়া হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায় সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা…

Read More

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। শুক্রবার (৬ জুন) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গিয়ে এমনটাই দেখা যায়। টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকেই  চন্দ্রা এলাকায় গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়ে যায়। ফলে রাত থেকে চন্দ্রা নবীনগর, চন্দ্রা চৌরাস্তা, চন্দ্রা মির্জাপুর সড়কের ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের ‍সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে উত্তরবঙ্গের থেকে ছেড়ে আসা পশুবাহী গাড়ি। এদিকে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। তবে আজও পরিবহনের সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ট্রাক পিকআপ মোটরসাইকেলযোগে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।…

Read More