Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 17 October 2026, 11:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » চাঁদপুরে একই দিনে দুই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    দেশজুড়ে

    চাঁদপুরে একই দিনে দুই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কMay 26, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চাঁদপুরে একই দিনে দুই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই নারীর স্বামীই প্রবাসে কর্মরত থাকায় ঘটনাগুলো ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম এবং রূপসা উত্তর ইউনিয়নের চরমান্দারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহতরা হলেন— সন্তোষপুর গ্রামের প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার (২২) এবং চরমান্দারী গ্রামের সৌদি প্রবাসী মেহেরাজ হোসেনের স্ত্রী আকলিমা আক্তার (১৮)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফারজানা আক্তার নিজ ঘরের দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. হেলাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

    অপরদিকে, আকলিমা আক্তার তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। সকালে পরিবারের সদস্যরা বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়দের দাবি, প্রায় ১৫ মাস আগে তার বিয়ে হয়েছিল এবং পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

    খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ নুরুল আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

    ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    পূর্ববর্তী খবর৪০টি দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা দেয়ার ঘোষণা শ্রীলঙ্কার
    পরবর্তী খবর রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল দেশেই

    আরো সংবাদ পড়ুন

    বিএসএফের হাতে আটক ২ পুলিশকে ফেরত আনল বিজিবি

    ২ পুলিশকে ধরে নেওয়ার ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে বিজিবি

    রাজধানীর সড়কে সাতসকালে প্রাণ গেল দুই নারীর

    গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

    টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

    স্কুলছাত্রের কলমের আঘাতে রক্তাক্ত শিক্ষক, অভিযুক্ত শিক্ষার্থী বহিস্কার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলা, ১৬৮ হুতি সদস্য নিহত

    October 17, 2026

    অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

    October 17, 2026

    আজ ও কাল মহাসপ্তমী

    October 17, 2026

    আজ সরকারি অফিস ও ব্যাংক খোলা

    October 17, 2026

    কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫

    October 17, 2026

    ককরোচ নেতা অভিজিৎ দিপকে আটক

    October 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.