Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 30 June 2026, 01:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ৪০টি দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা দেয়ার ঘোষণা শ্রীলঙ্কার
    আন্তর্জাতিক

    ৪০টি দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা দেয়ার ঘোষণা শ্রীলঙ্কার

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কMay 26, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৪০টি দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা দেয়ার ঘোষণা শ্রীলঙ্কার

    পর্যটন খাতকে আরও চাঙা করতে বড় ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে অন-অ্যারাইভাল ট্যুরিস্ট ভিসা চালু করেছে দেশটি। ২৫ মে থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় পর্যটকরা নির্দিষ্ট শর্তে বিনা খরচে ভিসা নিয়ে শ্রীলঙ্কায় ভ্রমণের সুযোগ পাবেন।

    সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) পদ্ধতির মাধ্যমে এই সুবিধা দেয়া হবে। সোমবার (২৫ মে) থেকে কার্যকর হওয়া এই তালিকায় ভারত, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাম রয়েছে।

    শ্রীলঙ্কার সরকারি ইটিএ ওয়েবসাইট অনুযায়ী, কূটনৈতিক, অফিসিয়াল, সার্ভিস বা সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা এই সুবিধার আওতায় পড়বেন। তবে শ্রীলঙ্কায় পৌঁছানোর আগে এসব দেশের নাগরিকদের ইটিএ অনুমোদন নিতে হবে।

    এছাড়া মালদ্বীপ, সিসিলিস ও সিঙ্গাপুরের নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এসব দেশের সঙ্গে শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় পারস্পরিক চুক্তি রয়েছে। অবশ্য ২৫ মে থেকে ইটিএ সম্পূর্ণ বিনামূল্যে হলেও এর আগে যদি কেউ ফি দিয়ে আবেদন করে থাকেন, সেই অর্থ ফেরত দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    ৪০ দেশের নাগরিকদের জন্য এই বিনামূল্যের ভিসার মেয়াদ হবে ৩০ দিন। নতুন ব্যবস্থার আওতায়, শ্রীলঙ্কায় প্রথম প্রবেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পর্যটকরা দুইবার প্রবেশের সুযোগ পাবেন। তবে কেউ যদি ৩০ দিনের বেশি থাকতে চান, তাহলে তাকে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। সেক্ষেত্রে নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে।

    বিশেষভাবে মালদ্বীপের নাগরিকরা পারস্পরিক চুক্তির আওতায় ইটিএ ব্যবস্থার মাধ্যমে ৯০ দিনের ট্যুরিস্ট ভিসা পাবেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার সরকারি ওয়েবসাইট।

    যেসব দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন
    অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

    ৪০টি দেশের নাগরিকদের ফ্রি ট্যুরিস্ট ভিসা দেয়ার ঘোষণা শ্রীলঙ্কার
    পূর্ববর্তী খবরপদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৫ কোটি টাকার বেশি টোল আদায়
    পরবর্তী খবর চাঁদপুরে একই দিনে দুই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    আরো সংবাদ পড়ুন

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির আলোচনা এখনও শুরু হয়নি: ইরান

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    ৪ মাসে ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান

    হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, মঙ্গলবার দোহায় বৈঠক

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    June 30, 2026

    বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

    June 30, 2026

    ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে: শিক্ষামন্ত্রী

    June 30, 2026

    আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগ

    June 30, 2026

    ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

    June 30, 2026

    নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

    June 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.