Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 04:13: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে লংগদুর যানচলাচল বন্ধ
    চট্টগ্রাম

    টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে লংগদুর যানচলাচল বন্ধ

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJuly 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে লংগদুর যানচলাচল বন্ধ

    টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু এবং পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

    বুধবার (৮ জুলাই) সকাল থেকে জেলায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা ও পাহাড়ধসের শঙ্কাও বেড়েছে।

    জানা গেছে, খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু সড়কের মেরং স্টিল ব্রিজ এলাকায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় লংগদুর সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একইভাবে বাঘাইহাট এলাকার নিচু অংশে সাজেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় সারা দেশের সঙ্গে সাজেকের সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে।

    পাহাড়ি ঢলে মহালছড়ি উপজেলার দুটি নিচু স্থানে সড়ক প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং চাকরিজীবীদের হাঁটুসমান পানি ভেঙে চলাচল করতে হচ্ছে।

    টানা বর্ষণে চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। চেঙ্গি নদীর পানি পাড়ের কাছাকাছি থাকায় খাগড়াছড়ি শহরের নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।

    জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া খাগড়াছড়ি সদর উপজেলার ৮৩টি পরিবারকে পাহাড়ধসের ঝুঁকিতে চিহ্নিত করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলার ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা প্রণয়নের কাজও চলমান।

    দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, দীঘিনালা-লংগদু সড়কের মেরং স্টিল ব্রিজ এলাকা এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের কবাখালী এলাকায় সড়কের ওপর পানি উঠে গেছে। এ ছাড়া বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের কয়েকটি নিচু অংশ পানিতে তলিয়ে থাকায় আপাতত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

    মেরং এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাইনি নদীর পানি অনেক বেড়েছে। নদীর দুই তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। স্টিল ব্রিজ এলাকার কয়েকশ মিটার সড়ক পানির নিচে চলে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে মেরং বাজারেও পানি ঢুকে পড়তে পারে।

    মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত জেলার কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

    খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

    টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে লংগদুর যানচলাচল বন্ধ
    পূর্ববর্তী খবরইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে তেলের দামে লাফ
    পরবর্তী খবর ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

    আরো সংবাদ পড়ুন

    ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

    ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

    চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত

    ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    July 8, 2026

    নতুন মামলায় গ্রেপ্তার খায়রুল হক, আটকে গেল মুক্তি

    July 8, 2026

    শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

    July 8, 2026

    সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল বৃহস্পতিবার

    July 8, 2026

    হবিগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২০

    July 8, 2026

    ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

    July 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.