Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 31 August 2026, 06:43: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত একজন
    দেশজুড়ে

    বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত একজন

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কNovember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত একজন

    বগুড়ার গাবতলীতে একটি বাড়ির ঘরে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আতাউর রহমান সেলিম (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল তৈরির কিছু আলামত সংগ্রহ করেছে। ঘরটি সিলগালা করা হয়েছে।

    আহত সেলিমকে গ্রেফতারের পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, ককটেল তৈরির সময় আহত আতাউর রহমান সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চরের বাদশা মিয়ার ছেলে। সেলিমসহ আরও কয়েকজন গত কয়েকদিন ধরে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেন ও নাসিমা আক্তার দম্পতির বাড়িতে অবস্থান করছিলেন। মাদক ব্যবসায়ী নাসিমা বর্তমানে এক বছরের সাজায় বগুড়া জেলা কারাগারে আছেন।

    মুক্তার হোসেন ও তার ভায়রা ডাকাত দলের সদস্য বাদশা এ বাড়িতে ছিলেন। ডাকাতির কাজে ব্যবহারের জন্য বাদশা কুমিল্লা থেকে আতাউর রহমান সেলিমসহ ৩-৪ জনকে ভাড়া করে তার ভায়রা মুক্তার হোসেনের বাড়িতে আনেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির একটি ঘর থেকে বিকট শব্দ পাওয়া যায়।

    পরে জানা যায়, ওই ঘরে ককটেল তৈরির সময় তা বিস্ফোরণ ঘটে। এতে ককটেল তৈরির ভাড়াটিয়া কারিগর আতাউর রহমান সেলিম গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাকে আটক করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই মুক্তার হোসেন, তার ভায়রা মাজবাড়ি গ্রামের বাদশাসহ কয়েকজন সহযোগী পালিয়ে যান। খবর পেয়ে গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে আসে ও আহত সেলিমকে হাসপাতালে গ্রেফতার করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়।

    ঘটনার পর ওই গ্রামে জনগণের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে থানা পুলিশ ছাড়াও ডিবি ও সিআইডি পুলিশ ঘটনাস্থলে যায়।

    গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, মুক্তার হোসেনের ভায়রা বাদশা ডাকাত দলের সদস্য। ধারণা করা হচ্ছে, ডাকাতির জন্য ককটেল তৈরির করতে তারা কুমিল্লার সেলিমসহ কয়েকজনকে ভাড়া করে আনে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা এলে সেখানে কি কি আছে তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সময় পালিয়ে যাওয়া অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি থানায় মামলার প্রস্তুতিও চলছে।

    বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত একজন
    পূর্ববর্তী খবররাজধানীতে বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার
    পরবর্তী খবর বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি পুনর্গঠন

    আরো সংবাদ পড়ুন

    সিএমপির শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা

    বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

    শাহজালালে সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

    ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

    August 31, 2026

    রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

    August 31, 2026

    সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

    August 31, 2026

    চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

    August 31, 2026

    স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

    August 31, 2026

    স্পিকারের সঙ্গে আইপিইউর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

    August 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.