রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়াস্থ দাশপাড়ায় একটি নতুন মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
৩০ অক্টোবর (শুক্রবার) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাশ্মশান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট সমাজসেবক মেঘনাথ দাশ গুপ্ত।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ডা. রাখাল দাশ গুপ্ত ও প্রকৌশলী বিপ্লব দাশ। মহাশ্মশান স্থাপন উদ্যোক্তা তপন দাশ গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি প্রদীপ শীল, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, শিক্ষক রতন দাশ, অনিল দাশ, শিক্ষক রতন কুমার দাশ, কানু রাম দাশ, রতন দাশ, কল্যাণ দাশ গুপ্ত, অসীম দে, শপু সর্ববিদ্যা, রূপন দাশ, বাদল দাশ, শিক্ষক চন্দন দাশ, কৃষ্ণ প্রসাদ দাশ, মানিক দাশ, ডা. সাধন দাশ, তাপস দাশ, মন্টু দাশ, খোকন দাশ ও চিংকু দাশ প্রমুখ।

