শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে শ্রী রাসবিহারী ধামে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে বর্ণাঢ্য উক্ত কর্মসূচি ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জলন, দলীয় ভিত্তিক গীতা পাঠ, আলোচনা সভা,ধর্মীয় সংগীত পরিবেশনা,শত কন্ঠে গীতা পাঠ,বৈদিক সাজ,উপস্থিত সকল গীতা স্কুলকে সম্মাননা প্রদান,প্রসাদ বিতরন ও সন্ধ্যায় কৃষ্ণ পূজা সহ নানা কর্মসূচি ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে রাসবিহারীধাম রাউজান কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন ।
শঙ্খ ধ্বনি, উলু ধ্বনি ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠানে সেখানে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্টানে আর্শীবাদক ছিলেন শ্রী রাসবিহারী ধাম মন্দিরের পুরোহিত অমিত ভট্রচার্য্য। রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দোলন কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শ্রী সমরজিৎ বিশ্বাসের সঞ্চলনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, রাউজান উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাবেক ব্যাংকার শ্রী বিপ্লব কান্তি দাশ, সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি আহব্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হুদা। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি লিটন মহজন লিটু।
বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, পৌর বিএনপি সাবেক সম্পাদক সৈয়দ মনজুরুল হক,সাবেক কাউন্সিলর রেজাউল করিম আজম, শ্রীকুন্ডেশ্বরী ঔষধালয় পরিচালক লায়ন বাসুদেব সিনহা, রাউজান আদ্যাপীঠ ট্রাস্টি বোর্ড সদস্য কাঞ্চন তালুকদার, আবু বক্কর চৌধুরী,প্রণব চৌধুরী মিঠু,পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে ( সজীব) সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী, সহ সভাপতি অরুন বিশ্বাস ।
এদিকে, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দিরের অধীনে বিভিন্ন মঠ মন্দির,রাউজান সরকারী কলেজ বাণী অর্চ্চনা পরিষদ,বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি,সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ,পৌর পূজা উদযাপন সহ ওয়ার্ড পরিষদ সমূহসহ ৫২টির অধিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তরা অংশ নেন।
শোভাযাত্রা পরিচালনা করেন রুবেল দে, মাধুর্য পালিত,বিপুল তালুকদার,সুজন কান্তি দে,প্রমিয় দে,বাহুল দাশ,রাসেল দে,কিশোর গুহ,অভি দাশ,শিপন দাশ গুপ্ত,হ্নদয় ধর,নয়ন দাশ,উৎপল মহাজন,অপূর্ব বিশ্বাস,সুমন পালিত,ডাঃরুনু শর্মা,বিজন কান্তি দাশ, উৎল্লাস ধর,সাগর সেন,টিটু চৌধুরী, অঞ্জন বিশ্বাস, তপন চৌধুরী মনু, শুভাশিস চক্রবর্তী, শিবু চক্রবর্তী,সুজন দে,ত্রিপল চৌধুরী,অয়ন দে, মিথুন বিশ্বাস, রুবেল দাশ,ডা: রাহুল ঘোষ, দেবী ধর।

