জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে (BG136) চট্টগ্রাম আসার পথে এক নারী মারা গেছেন। জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম নামের ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি ডাইভার্ট হয়ে মাস্কাটে অবতরণ করে।
অতপর বিমানবন্দর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত যাত্রীর লাশ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ইতোমধ্যে ফ্লাইটটি মাস্কাট থেকে যাত্রা করে বুধবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

