বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে ইনস্টিটিউট অব মোহাম্মদের (সাঃ) উদ্যোগে ঈদ এ মিলাদুন নবী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। হজরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে। যেন ফ্যাসিজম আর ফিরে না আসে। সেই সঙ্গে আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি। সরকারের কোনো বিষয়ে আপত্তি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার আহ্বান জানান আইনমন্ত্রী। পরে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

