আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতায় বার্তা নিয়ে, ”সনাতন বন্ধুরা সনাতন বন্ধুদের পাশে” নামে একটা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে, সারা বাংলাদেশ ব্যাপী অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সনাতনীদের মধ্যে, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে, রাউজানে পশ্চিম গুজরা শ্রীশ্রী কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধু তারাচরণ সেবাশ্রম এবং সত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতি প্রাঙ্গনে গত ৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়। ঢাকা,হবিগঞ্জ, গাইবান্ধা, রংপুর,কুমিল্লা, ফেনী হয়ে চট্টগ্রামের সন্দ্বীপ এবং রাউজানে বস্ত্র উপহার দেওয়া হয়।
বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্ভোধন এবং মন্দিরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন শ্রীশ্রী কৈলাসেশ্বরী কালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী স্কাইল্যাব দে। অতিথি ছিলেন কার্যক্রমের উদ্যেক্তা জীবন দাশ (ফেনী), হৃদয় কৃষ্ণ সাহা (ফেনী), রাজীব মজুমদার (টাঙ্গাইল), সঞ্জয় সাহা (নারায়ণগঞ্জ), কল্যাণ সরকার (ঢাকা), তুহিন রায় (যশোর), রাউজান পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে ( সজীব) ।
মন্দির পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক নোটন প্রসাদ ঘোষের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জগদীশ চন্দ্র দে, অর্থ সম্পাদক কাঞ্চন ঘোষ, যুগ্ম অর্থ সম্পাদক মৃদুল কান্তি দাশ, সমাজ কল্যাণ সম্পাদক জনি বল, সহ দপ্তর ও প্রচার সম্পাদক জয় দাশ প্রমুখ।

