Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 1 August 2026, 03:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস, ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস, ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 31, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার অন্যতম উঁচু শৃঙ্গ ‘ব্রড পিক’-এ (৮,০৪৭ মিটার) ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে প্রখ্যাত নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজাসহ মোট ১০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে দুর্ঘটনাস্থল থেকে অন্তত চারটি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি)।

    শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে এই তুষারধসের ঘটনা ঘটে। আলপাইন ক্লাব অব পাকিস্তানের প্রাথমিক তথ্য অনুযায়ী, তুষারধসের পর থেকে অভিযানে থাকা ১০ জন পর্বতারোহীর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    নিখোঁজ এই দলে রয়েছেন বিশ্বের অন্যতম কিংবদন্তি নেপালি পর্বতারোহী নির্মল ‘নিমস’ পুরজা, যিনি ৫ সদস্যের একটি নেপালি দলের নেতৃত্বে ছিলেন। এছাড়া নিখোঁজদের মধ্যে রয়েছেন- সোহাইল সাখি (পাকিস্তান), নাথিরা (ওমান), ম্যালরি গেইস (যুক্তরাষ্ট্র), মি. ওয়াং (চীন) এবং আরও একজন বিদেশি পর্বতারোহী।

    আকাশ ও স্থলপথ সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আলপাইন ক্লাব অব পাকিস্তানের সভাপতি ইরফান এরশাদ খান তার ইনস্টাগ্রাম পোস্টে জানান, স্থল উদ্ধারকারী দল ইতোমধ্যে অন্তত চারটি মরদেহ উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। তবে বিবিসির রিপোর্টে বলা হয়েছে তারা এই মরদেহের তথ্য যাচাই করতে পারেনি।

    পাকিস্তানে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত রিতা ধিতাল নেপালি সংবাদমাধ্যম কান্তিপুরকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে আকাশপথে অনুসন্ধানের পাশাপাশি স্থলপথেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনাস্থলে মরদেহ পাওয়ার খবর তিনি শুনলেও, এখনও কোনো অফিশিয়াল বা দাপ্তরিক নিশ্চিতকরণ পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

    বিবিসির রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে আলপাইন ক্লাব অব পাকিস্তান। আবহাওয়া অনুকূলে থাকলে উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে। সংস্থাটি নিখোঁজ পর্বতারোহীদের পরিবারের প্রতি সমবেদনা ও আন্তর্জাতিক পর্বতারোহণ সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশ করেছে।

    নিখোঁজ ১০ পর্বতারোহী পাকিস্তানে পর্বতশৃঙ্গে ভয়াবহ তুষারধস
    পূর্ববর্তী খবরচীন, ভারত, রাশিয়া ও ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
    পরবর্তী খবর ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    অবিলম্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা: তথ্যমন্ত্রী

    সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে: গালিবাফ

    শিক্ষিত মায়েরা বাচ্চাদের প্রতি আগের মতো সেই যত্নটা নিচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী

    মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে ইরানের হামলা

    যুক্তরাষ্ট্রে ‘বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান’ এফ-৩৫ বিধ্বস্ত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

    August 1, 2026

    অবিলম্বে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

    August 1, 2026

    ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা: তথ্যমন্ত্রী

    August 1, 2026

    সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে: গালিবাফ

    August 1, 2026

    শিক্ষিত মায়েরা বাচ্চাদের প্রতি আগের মতো সেই যত্নটা নিচ্ছেন না: স্বাস্থ্যমন্ত্রী

    August 1, 2026

    বগুড়ায় পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪

    August 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.