Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 5 August 2026, 05:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » ‘আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র’
    অর্থনীতি

    ‘আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র’

    বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতে ইতিবাচক ঘোষণা আসতে পারে।

    মঙ্গলবার(২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) বাংলাদেশের অংশগ্রহণ ও কূটনৈতিক অর্জনের আদ্যোপান্ত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    লুৎফে সিদ্দিকী জানান, ওয়াশিংটন বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং খুব শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বহাল থাকা ২০ শতাংশ শুল্ক ঠিক কতটা কমানো হবে, সে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

    দাভোসে সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অশুল্কনীতির অনেক বিষয়ই বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বিশাল বাণিজ্যঘাটতি ছিল, তা অনেকটা কমে এসেছে। এসব ইতিবাচক দিক বিবেচনা করেই যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধা কমাতে আগ্রহ দেখাচ্ছে।

    ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোকপাত করেন বিশেষ দূত। তিনি জানান, ইইউ কমিশনার রোক্সানা মিনজাতু ও জোজেফ সিকেলার সঙ্গে সম্ভাব্য মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। লুৎফে সিদ্দিকী বলেন, আমরা ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষরের ব্যাপারে আমাদের প্রবল আগ্রহের কথা স্পষ্ট করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে, তবে তাদের প্রশাসনিক প্রক্রিয়াগুলো কিছুটা সময়সাপেক্ষ।

    তিনি আরও বলেন, ইইউ বর্তমানে ভারত ও ভিয়েতনামের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে, যা বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে এই আলোচনাগুলো সচল রাখা এবং ভবিষ্যৎ সরকারের জন্য বিস্তারিত নোট রেখে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী উপস্থিতি বিশ্বমঞ্চে দেশের নতুন ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেও তিনি দাবি করেন।

    ‘আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র’
    পূর্ববর্তী খবরকিউবা শিগগিরই ধসে পড়বে: ট্রাম্প
    পরবর্তী খবর দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘স্বর্ণের রাস্তা’

    আরো সংবাদ পড়ুন

    পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ অ্যাসোসিয়েশনের

    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

    বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

    ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর

    ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ অ্যাসোসিয়েশনের

    August 4, 2026

    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত

    August 4, 2026

    বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    August 4, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

    August 4, 2026

    ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সবচেয়ে ভালো অবস্থানে: আরাঘচি

    August 4, 2026

    গাজা পরিকল্পনা নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘মতপার্থক্য’ রয়েছে: নেতানিয়াহু

    August 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.