Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 10 September 2026, 06:23: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আইটেম গানে নাচলেন পলি
    বিনোদন

    আইটেম গানে নাচলেন পলি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 27, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পলি

    ‘দেনা পাওনা’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন আলোচিত নায়িকা পলি।

    বুধবার (২৬ নভেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত হয় সরকারি অনুদানের এই চলচ্চিত্রের একটি গানের শুটিং। এর সংগীত পরিচালনায় আছেন শেখ সাদী খান। এফডিসির ৮ নম্বর ফ্লোরে আইটেম গানের দৃশ্যায়ন করেন কোরিওগ্রাফার ইউসুফ খান।

    এটি মূলত সিনেমাতে আইটেম গান হিসেবে ব্যবহৃত হবে। এতে পলির সঙ্গে দেখা যাবে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠুকে (বড়দা মিঠু)।

    দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে পলি বলেন, ‌১২ বছর পর আবার শুটিংয়ে অংশ নিচ্ছি। এই গানটির শুটিং দিয়েই আমার থার্ড ইনিংস শুরু হলো। আগেও অনেক সিনেমার অফার পেয়েছিলাম, কিন্তু তখন ব্যাটে-বলে মিলছিল না। সংসার ও ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন ভাবলাম- বছরে দুই-একটি চলচ্চিত্র করা যেতে পারে। তাই আবার শুরু করলাম।

    নিজস্ব স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি আরো বলেন, ‘পলি মানেই চমক। এই গানটিও হবে একটি চমক। সিনেমাপ্রেমীরা নিশ্চয়ই পছন্দ করবেন।

    ২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে নায়ক মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পলির। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল রাজু চৌধুরী ‘এক নম্বর আসামী’। এটি ২০১২ সালে মুক্তি পায়।

    ১৩ বছরের ক্যারিয়ারে প্রায় ১১৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন পলি। মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদীসহ ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে কাজ করেছেন তিনি।

    বর্তমানে পলি ঢাকার গুলশানে বসবাস করেন। চার সন্তানের জননী পলি নিজেই পরিচালনা করছেন একটি বুটিক হাউস। তার স্বামী পেশায় ব্যবসায়ী।

    আইটেম গানে নাচলেন পলি
    পূর্ববর্তী খবর৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ
    পরবর্তী খবর পেরুর সাবেক প্রেসিডেন্টের ১৪ বছর কারাদণ্ড

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

    September 10, 2026

    যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

    September 10, 2026

    ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণ মন্ত্রী

    September 10, 2026

    হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪

    September 10, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    September 10, 2026

    জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য: মীর শাহে আলম

    September 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.