Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 25 November 2026, 04:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর সাবেক স্ত্রী
    বিনোদন

    ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর সাবেক স্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর সাবেক স্ত্রী

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অপূর্ব ও তার ছেলে আয়ান ফারুকের আবেগঘন একটি ভিডিওকে ঘিরে কিছু নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় অদিতি এই পোস্টটি করেন।

    অদিতি তার পোস্টে লিখেছেন যে অনেকেই অপূর্বর সঙ্গে আয়ানের আবেগঘন ভিডিওটি দেখেছেন। তিনি এই মুহূর্তটিকে ‘খুবই সুন্দর’ বলে উল্লেখ করেছেন। তবে, ভিডিওটির নিচে তার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলায় তিনি মর্মাহত হয়েছেন।

    অদিতির লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেকদিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছে। তাদের এই আবেগঘন মুহূর্তটা ছিল খুবই সুন্দর।’

    তার কথায়, ‘তবে কিছু মানুষ এই ভিডিওর নিচে আমার ছেলেকে ‘একা’ বা ‘একাকী’ বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন, তাতে আমি খুবই মর্মাহত। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার ছেলে আমার কাছেই থাকে।’

    ছেলের সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘ও সবসময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সব চাহিদা পূরণ করা হয়। ও যখন ইচ্ছে করে বা সপ্তাহের শেষে ওর বাবার কাছে যায়। আমরা সবসময় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।’

    শেষে লিখেছেন, ‘দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হোন। সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা খুব আঘাত দেয়। যারা আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

    প্রসঙ্গত, জিয়াউল ফারুক অপূর্বর প্রথম বিয়ে করেন ২০১০ সালের ১৮ আগস্ট মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু মাত্র ছয় মাস টিকেছিল সে সংসার। এরপর নাজিয়া হাসান অদিতিতে বিয়ে করেন অপূর্ব। ২০১৯ সালে অপূর্ব ও অদিতির বিচ্ছেদ হয়। এরপর থেকে আয়ান মায়ের কাছেই থাকে।

    ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর সাবেক স্ত্রী
    পূর্ববর্তী খবরনওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন
    পরবর্তী খবর শুল্কে দিশেহারা ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার

    November 25, 2026

    রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইরান, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

    November 25, 2026

    ইউক্রেনকে কড়া জবাব দেওয়ার ঘোষণা পুতিনের

    November 25, 2026

    নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

    November 25, 2026

    শিক্ষাব্যবস্থাকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী

    November 25, 2026

    টানা দুই দফা বাড়ার পর আবারও কমল স্বর্ণের দাম

    November 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.