Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 3 September 2026, 12:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন
    জাতীয়

    নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন

    নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন এবং সাপাহার সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    শুক্রবার (৮ আগস্ট) ভোর পৌনে ৩টার দিকে ধামইরহাট উপজেলার সাতনা পাড়া সীমন্ত পিলার ২৭১/১ এস এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

    তবে ছবি তথ্য নিতে গেলে বিজিবি ২ ঘণ্টা হাসপাতালে বসে রেখেও ছবি এবং তথ্য না দেওয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    সূত্র জানায়, পত্মীতলা ব্যাটালিয়নের-১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল ৮ আগস্ট রাত পৌনে ৩টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা পাড়া আম বাগান নামকস্থান থেকে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবকসহ ১৪ জনকে ঘোরাঘুরি করতে দেখলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

    আটককৃতরা হলেন- খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) ও মো. ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২), আসমাউল শেখের মেয়ে আশিকা (৪), বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ে রাকেয়া শেখ (২৮), গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭), কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ (০৭), কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে দুলি বেগম (৪০)।

    আটককৃতরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

    গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) তাদের বিমানযোগে পাঠিয়ে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ ১৪ জন বাংলাদেশিকে সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করায়। বিজিবি টহলদল বাংলাদেশ সীমান্তের ভেতরে তাদের ঘুরাঘুরি করতে দেখে আটক করে।

    ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমাম জাফর বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এদিকে শুক্রবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁর সাপাহার আইহাই বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভোর ৪টার দিকে ২ জন নারী এবং ২ শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    সাপাহার সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার উথুলি গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা খাতুন (৩৮), একই থানার চানপুর গ্রামের বলাম সিকদারের স্ত্রী রূপালি (৩৫) এবং তাদের সঙ্গে থাকা আড়াই বছর বয়সী শিশু রমজান ও শিশু চাদনী (৮)।

    সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ভোর সাড়ে ৪টার দিকে সাপাহার থানাধীন আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    নওগাঁ সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন
    পূর্ববর্তী খবরগাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের
    পরবর্তী খবর ছেলেকে নিয়ে ‘নেতিবাচক মন্তব্যে’ ক্ষুব্ধ অপূর্বর সাবেক স্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

    শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

    জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

    সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আভাস

    লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

    September 3, 2026

    দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    September 3, 2026

    শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

    September 3, 2026

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    September 3, 2026

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

    September 3, 2026

    জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.