Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 19 August 2026, 05:15: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » তাণ্ডব-বরবাদ সিনেমার লোকেরাই পাইরেসি করেছে: মামুন
    বিনোদন

    তাণ্ডব-বরবাদ সিনেমার লোকেরাই পাইরেসি করেছে: মামুন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 14, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তাণ্ডব-বরবাদ সিনেমার লোকেরাই পাইরেসি করেছে: মামুন

    গত দুই ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের বিগ বাজেটের দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। মুক্তির পরপরই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছিল সিনেমা দুইটি।

    তবে ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ ঝড় থেমে যায় পাইরেসির ছোবলে। প্রেক্ষাগৃহে ঢল থাকলেও, মাত্র সপ্তাহ খানেকের ব্যবধানে অনলাইনে ছড়িয়ে পড়ে ছবি দুইটির মাস্টারপ্রিন্ট কপি।

    বিষয়টি নিয়ে এরপর থেকেই আলোচনার ঝড় উঠে। এমনকি তাণ্ডব সিনেমা পাইরেসির দায়ে টিপু সুলতান নামে একজনকে গ্রেপ্তারও করা হয়।

    তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা অনন্য মামুন বলেছেন, তাণ্ডব ও বরবাদ পাইরেসি করেছেন সিনেমার সঙ্গে যুক্ত লোকেরাই।

    ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘তাণ্ডব, বরবাদ সিনেমার ঘটনাকে আমি পাইরেসি বলতে ইচ্ছুক না। কারণ আমরা পাইরেসি বলতে বুঝি, থিয়েটার থেকে তৃতীয় কোনো ডিভাইসের মাধ্যমে ছবি ধারণ করে কেউ অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। তবে এই দুই সিনেমার ক্ষেত্রে কিন্তু এমনটা দেখলাম না। এই দুটি ছবিরই মাস্টারপ্রিন্ট ছড়িয়েছে। যেটা এইচডিরও উপরে।’

    সেক্ষেত্রে মাস্টারপ্রিন্ট কেবল সিনেমার সঙ্গে যুক্ত লোকেদের মাধ্যেমেই ছড়াতে পারে উল্লেখ করে মামুন বলেন, ‘পাইরেসির বেনিফিট কি? আগে পাইরেসিতে কলকাতা হারবালের বিজ্ঞাপন থাকতো। সেখান থেকে টাকা পাওয়া যেত। কিন্তু এখন এটার টাকা দ্বিগুন হয়ে গেছে। কারণ সেখানে বিদেশি অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন যাচ্ছে। তার মানে বড় ডিলে বিক্রি হইছে। আর বড় ডিল যখন হয়েছে, তখনই মাস্টারপ্রিন্ট লিক হচ্ছে।’

    ‘এক্ষেত্রে আমার মনে হয়, হয়তো প্রোডাকশন হাউজের সঙ্গে যুক্ত তাদের মধ্যে কেউ বিক্রি করেছে। নয়তো প্রোডাকশনের জন্য সিনেমা যখন তৃতীয় কোনো পক্ষকে দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউশনের জন্য, সেখান থেকে ফাঁস হয়েছে।’

    এই নির্মাতা আরও বলেন, ‘বলিউডেও পাইরেসি হচ্ছে। তবে সেটা হলপ্রিন্ট। মাস্টারপ্রিন্ট না। কিন্তু বরবাদ ও তাণ্ডব সিনেমার যে মাস্টারপ্রিন্ট লিক হয়েছে, আমার জানামতে এমন পাইরেসির ঘটনা পৃথিবীর কোথাও হচ্ছে না।’

    তাণ্ডব-বরবাদ সিনেমার লোকেরাই পাইরেসি করেছে: মামুন
    পূর্ববর্তী খবর‘সোনা জান’ নিয়ে হাজির কনা
    পরবর্তী খবর আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই: বাঁধন

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    August 19, 2026

    একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    August 19, 2026

    ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

    August 19, 2026

    বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    August 19, 2026

    বদলে গেছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভাবনা: আরাগচি

    August 19, 2026

    রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে ইসরায়েল: রুশ জেনারেল

    August 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.