Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 29 October 2026, 04:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল, চটেছেন নেটিজেনরা
    বিনোদন

    সমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল, চটেছেন নেটিজেনরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 7, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল, চটেছেন নেটিজেনরা

    বলিউড অভিনেত্রী কাজল ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। মহারাষ্ট্র স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিন্দিতে কথা বলার অনুরোধে রেগে গেলেন এই অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে ভারতীয় সিনেমায় অবদানের স্বীকৃতি স্বরূপ রাজ কাপুর পুরস্কারে ভূষিত করা হয় কাজলকে। পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মারাঠিতে কথা বলছিলেন। তখন এক সাংবাদিক তাকে অনুরোধ করেন হিন্দিতে কথাগুলো বলার জন্য। উত্তরে কাজল বিরক্ত গলায় বলেন, এখন হিন্দিতেও বলব? এরপর যোগ করেন, যারা বুঝতে চায়, তারা বুঝে নেবে।

    এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই কাজলের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, তাহলে হিন্দি সিনেমা করা বন্ধ করুন। আরেকজন মন্তব্য করেন, হিন্দি ভাষার দর্শকদের কাছ থেকে এত অর্থ আর খ্যাতি অর্জনের পর এখন বলছেন, যারা বুঝতে চায়, বুঝে নেবে! এদিন অনুষ্ঠানে কাজল উপস্থিত ছিলেন তার মা অভিনেত্রী তনুজার সঙ্গে। নিজের মায়ের পুরনো একটি সাদা-কালো শাড়ি পরে মঞ্চে আসেন তিনি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের হাত থেকে পুরস্কার গ্রহণের পর কাজল বলেন, আজ আমার জন্মদিন। মজার ব্যাপার হচ্ছে, আগে এই একই পুরস্কার আমার মা পেয়েছিলেন। আজ আমি পেলাম, তাই মুহূর্তটি আমার কাছে অনেক বেশি স্পেশাল।

    অন্যদিকে, সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল। অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের দ্বিতীয় মৌসুমে। সর্বশেষ তাকে দেখা গেছে সারজামিন সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান ও পৃথ্বীরাজ সুকুমারন।

    সমালোচনার কেন্দ্রবিন্দুতে কাজল
    পূর্ববর্তী খবরবাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে চিঠি, ক্ষোভ ঝাড়লেন কৌশিক
    পরবর্তী খবর ভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে, পুড়ছে প্যারিসের চেয়েও বিশাল এলাকা

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.