Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 22 June 2026, 03:36: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন, ‘রিল্যাক্স’
    বিনোদন

    সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন, ‘রিল্যাক্স’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 20, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন, ‘রিল্যাক্স’

    টলিপাড়ায় নতুন গুঞ্জন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। কয়েকদিন ধরেই এমন খবর ঘুরে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে।

    আর এই গুঞ্জনের মূল সূত্রপাত, পুরীর সমুদ্র সৈকতে তোলা একটি সেলফি। যেখানে একফ্রেমে ধরা দিয়েছেন পরিচালক-অভিনেত্রী জুটি।

    কয়েকদিন আগেই পুরীতে শেষ হয়েছে সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর কাজ। সেখানে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, ব্রাত্য বসু প্রমুখ।

    শুটিংয়ের ফাঁকেই পরিচালক সৃজিতের সঙ্গে সমুদ্রের ধারে একটি সেলফি তুলেছিলেন সুস্মিতা, যেটা তিনি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন— ‘স্যার আঁখো পর।’

    সাগরপাড়ে তরুণীর সঙ্গে সৃজিত, নেটদুনিয়ায় ছবি ভাইরাল

    এই ছবিটিই তৈরি করেছে গুঞ্জন। ভক্তদের মাঝেও তৈরি হয় প্রশ্ন, তাহলে কি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন সৃজিত?

    শুক্রবার অনিরুদ্ধ রায় পরিচালিত ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সৃজিত, জয়া আহসান এবং সুস্মিতা।

    অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে সুস্মিতা বলেন, ‘আমরা দুজনে খুব ভালো বন্ধু, বলা যায় ক্লোজ ফ্রেন্ড। এরপর যে বা যারা কিছু বলছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই।’

    অন্যদিকে সৃজিত বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটি সেলফিকে কেন্দ্র করে এতকিছু হবে তা ভাবতে পারিনি। আমরা অবশ্যই পুরোনো দিনের ছবি তৈরি করছি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি। তাই রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।’

    যদিও দুজনেই সম্পর্কের গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন, তবে তারা যে এখন ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন, তা স্বীকার করেছেন নিজেরাই। এই বন্ধুত্ব কি প্রেমে রূপ নেবে, নাকি গুঞ্জনই থেকে যাবে— তা সময়ই বলে দিবে।

    উল্লেখ্য, সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ শেষ হয়েছে। আগামী বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পেতে পারে ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির শুটিংয়ের লুক, যা দেখে উচ্ছ্বসিত দর্শকরা।

    ‘রিল্যাক্স’ সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন
    পূর্ববর্তী খবর‘বজরঙ্গী ভাইজান’ চরিত্রটা শুধু সালমান খানকেই মানায়
    পরবর্তী খবর এক ছাদের নিচে থাকলেও আলাদা থাকেন অনুপম-কিরণ দম্পতি!

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

    June 22, 2026

    শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলই ভয়ঙ্কর: অস্ট্রিয়া কোচ

    June 22, 2026

    হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

    June 22, 2026

    এক সমঝোতা, দুই দলিল বিনিময় বাংলাদেশ-মালয়েশিয়ার

    June 22, 2026

    সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

    June 22, 2026

    ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি

    June 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.