Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 04:18: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আবারও আলোচনায় শাহরুখ-সালমান
    বিনোদন

    আবারও আলোচনায় শাহরুখ-সালমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আবারও আলোচনায় শাহরুখ-সালমান

    বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান আবারও একসঙ্গে আলোচনায়। প্রায় দুই তারকাকে এখন একসঙ্গে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই দিল্লির এক বিয়েতে একসঙ্গে দেখা যায়। গত মাসে সৌদি আরবের জয় ফোরামেও একসঙ্গে ছিলেন দুজন। আর এবার আবুধাবিতে দুই খান। দুই তারকা একসঙ্গে যোগ দিয়েছিলেন আবুধাবির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভিআইপি উদ্বোধনী অনুষ্ঠানে। জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার দুই দিন আগে মিউজিয়ামের বিশেষ সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় একসঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ ও সালমান।

    অনুষ্ঠানে সালমান খান পরেছিলেন ধূসর রঙের স্যুট, আর শাহরুখ খান সাদা শার্টের ওপর কালো ব্লেজার। দুই খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুধাবিতে বসবাসকারী বৈশ্বিক টিভি আইকন স্টিভ হার্ভে, ‘মিথবাস্টারস’ খ্যাত ডিজাইনার অ্যাডাম স্যাভেজ, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকা ডেভিড আইঅ্যাকনো ও অড্রিনা মিরান্ডা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্বের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

    শাহরুখ ও সালমানসহ অতিথিরা ঘুরে দেখেছেন জাদুঘর চমকপ্রদ ইমারসিভ ডিসপ্লে, যা প্রাকৃতিক ইতিহাসকে জীবন্ত করে তোলে। সেখানে ছিল ৬৭ মিলিয়ন বছর আগের টিরেক্সের জীবাশ্ম কঙ্কাল, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সেরা সংরক্ষিত নমুনার একটি। এই জাদুঘরটি সাত মিলিয়ন বছরের প্রাকৃতিক ইতিহাস তুলে ধরেছে, বিশেষ করে আরব উপদ্বীপের পরিবর্তিত ভূপ্রকৃতি ও সেখানে একসময় বসবাসকারী বিলুপ্ত প্রাণীদের গল্প।

    সালমান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে তার ‘দাবাং ট্যুর’–এর অংশ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন আগে থেকেই। অন্যদিকে শাহরুখ মিউজিয়ামের বিশেষ উদ্বোধনী আয়োজনে অংশ নিতে গিয়েছিলেন। ভক্তরা দুই খানকে একসঙ্গে দেছে দারুণ উচ্ছ্বসিত। আবার অনেকেই মজা করে বলছেন, ইদানীং শাহরুখকে গৌরীর চেয়ে বেশি দেখছি সালমানের সঙ্গে।

    অন্যদিকে, শাহরুখ ও সালমান দারুণ ব্যস্ত তাদের কাজ নিয়ে। শাহরুখ ও সালমান ২০২৩ সালে একে অপরের সিনেমায় বিশেষ উপস্থিতিতে নজর কাড়েন। ‘পাঠান’-এ সালমান হাজির হয়েছিলেন টাইগার চরিত্রে। আর ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় শাহরুখকে। অন্যদিকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ওয়েব সিরিজে নজর কাড়েন সালমান খান। এখন সালমান ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’ নিয়ে। অপরদিকে শাহরুখ সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। শাহরুখ ও সালমান দুজনের এই সিনেমা দুইটি মুক্তি পাবে আগামী বছরে।

    আবারও আলোচনায় শাহরুখ-সালমান
    পূর্ববর্তী খবরএকই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং: সিইসি
    পরবর্তী খবর রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    July 4, 2026

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল মিসর

    July 4, 2026

    মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

    July 3, 2026

    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.