Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 4 July 2026, 05:47: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং: সিইসি
    শীর্ষ সংবাদ ১

    একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং: সিইসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 22, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিইসি

    একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনও হয়নি।

    শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানান তিনি।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।

    সিইসি বলেন, আগের নির্বাচন কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি যা বর্তমান নির্বাচন কমিশনকে মোকাবিলা করতে হচ্ছে। কারণ আইন মেনেই সব প্রক্রিয়া হচ্ছে। আমাদের ২য় কোনও অপশন নেই।

    নির্বাচন ঘিরে জনগণের প্রত্যাশা বিশাল উল্লেখ করে তিনি বলেন, গত ২-৩ দিনে এটা (জনগণের প্রত্যাশা) বুঝতে পেরেছি। যা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। যে চ্যালেঞ্জই সামনেই আসুক আমাদের মূল লক্ষ্যই জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া। এই প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোকেও দেয়া রয়েছে।

    আমাদের মূল লক্ষ্যই ফ্রি এবং ফেয়ার ইলেকশন। এর বেশিও নয়, কমও নয়। এ ব্যাপারে আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে, বলেন প্রধান নির্বাচন কমিশনার।

    তিনি বলেন, আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়। তবে স্বচ্ছ নির্বাচনের পর সকল পরিস্থিতি শান্ত হবে বলে আমার বিশ্বাস, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা দায়িত্ববান ও বিজ্ঞ।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২১ লক্ষ ভোটার মারা গেলেও তাদের নাম তালিকায় রয়ে গেছে, যা শনাক্ত করেছে ইসি। বিগত তিন নির্বাচনে মৃত ভোটারদের ভোট অন্যজন দিয়ে গেছে। অন্যদেশের লোকেরাও বিদেশে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে তাই যাচাই করা ছাড়া পাসপোর্ট দিয়ে পোস্টাল ভোটিংয়ের সুবিধা দেয়া যাবেনা।

    তিনি বলেন, মিয়ানমারের নাগরিক নীলফামারিতে ভোটার হয়েছেন, কমিশন এমন ২০-২৫ জনকে শনাক্ত করেছে। তিনি আরও বলেন, আইন না হওয়া পর্যন্ত গণভোটের ব্যালট কেমন হবে তা বলা যাচ্ছে না। চারটি পয়েন্টেই ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট হবে। আগামী সপ্তাহে আইন হওয়ার পরই গণভোটের বিষয়ে প্রস্তুতি ও সিদ্ধান্ত নেবে কমিশন।

    সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তথ্যপ্রযুক্তি। কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট করতে বদ্ধপরিকর।

    একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং: সিইসি
    পূর্ববর্তী খবরবাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে পরিচালিত হতে চায় : পররাষ্ট্র উপদেষ্টা
    পরবর্তী খবর আবারও আলোচনায় শাহরুখ-সালমান

    আরো সংবাদ পড়ুন

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর

    অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল মিসর

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    মৎস্যজীবীদের জীবিকার সুবিধার্থে দেশের সব জলাশয় উন্মুক্ত থাকবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আর্জেন্টিনার বিপক্ষে সমতায় ফিরল কেপ ভার্দে

    July 4, 2026

    মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

    July 4, 2026

    টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

    July 4, 2026

    বিরতির পর গোল করে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল মিসর

    July 4, 2026

    অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল মিসর

    July 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.