Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 02:41: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আবারও মা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ
    বিনোদন

    আবারও মা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আবারও মা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ

    জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। ‘কিসে আপনা কহেঁ’ ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর ‘সুনো চান্দা’ ধারাবাহিকে জিয়ার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও পরিচিতি লাভ করেছেন।

    অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ইকরা আজিজ। আবারও মা হচ্ছেন তিনি। সম্প্রতি এক পোস্ট দিয়ে ভক্তদের সুখরব দিয়েছেন। ইনস্টাগ্রামে পারিবারিক ছবি পোস্ট করে এই সুখবরটি নিশ্চিত করেছেন ‘সুনো চান্দা’ খ্যাত এই তারকা।

    দ্বিতীয়বার মা হওয়ার খবর জানাতে গিয়ে ইকরা আজিজ একটি হৃদয়স্পর্শী ক্যাপশন লেখেন। তিনি লেখেন, ‘সুখী ও বিশৃঙ্খলভাবে আমরা ‘চার’-এ উন্নীত হচ্ছি।’ ছবিতে স্বামী ইয়াসির ও তাদের প্রথম সন্তান কবীর হুসাইনকে সঙ্গে নিয়ে বেবি বাম্প প্রদর্শন করেন তিনি।

    এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা ও সহকর্মীরা শুভেচ্ছাবার্তায় ভরে তোলেন মন্তব্যের ঘর। অভিনেত্রী এইমান খান দ্রুত মন্তব্য করে লেখেন, ‘মাশাআল্লাহ, অভিনন্দন।’ ভক্তরা ইকরা-ইয়াসিরের এই খোলামেলা আনন্দের প্রশংসা করে তাদের পাকিস্তানের অন্যতম প্রিয় তারকা পরিবার হিসেবে আখ্যা দেন।

    ইক্বরা আজিজ ও ইয়াসির হুসাইনের প্রেমকাহিনি শুরু থেকেই সবার নজরে ছিল। ২০১৯ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস) ইয়াসিরের হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছিল। একই বছরের ডিসেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং এর কিছুদিন পরেই প্রথম সন্তান কবীর হুসাইনকে স্বাগত জানান।

    প্রসঙ্গত, ‘সুনো চান্দা’ নাটকে আজিয়া নাযাকাত-এর কৌতুকপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি সফলতা পান। যার জন্য তিনি হাম অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পপুলার এবং লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেস পপুলার ও ক্রিটিকস পুরস্কার জেতেন।

    এই সাফল্যের পর তিনি কিছুদিন বিরতি নেন এবং পরবর্তীতে ‘মান্নত মুরাদ’ (২০২৩) এবং ‘বার্নস রোড কে রোমিও জুলিয়েট’ (২০২৪) সহ কয়েকটি কম-আলোচিত ও সাদামাটা নাটকে অভিনয় করেন।

    আবারও মা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ
    পূর্ববর্তী খবরনতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সাহায্য করবে ফ্রান্স: ম্যাকরন
    পরবর্তী খবর ঢাকায় পাকিস্তানি অভিনেতা আহাদ

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.