Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 11:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম না’
    বিনোদন

    ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম না’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 29, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম না’

    বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা অনুপম খের, যার অভিনয়শৈলী দশকের পর দশক ধরে দর্শকদের হৃদয় জয় করে চলেছে। পর্দায় তিনি যেমন অসংখ্য চরিত্রে প্রাণ দিয়েছেন, তেমনই বাস্তব জীবনে তিনি এক অনন্য চরিত্রে উজ্জ্বল— একজন স্বামী হিসেবে। তিনি বিয়ে করেন অভিনেত্রী থেকে রাজনীতিক হয়ে ওঠা কিরণ খেরকে।

    শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, অমিতাভ বচ্চনের মতো বলিউডের প্রায় সব মহাতারকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবু অনুপম খেরের জীবনের সবচেয়ে সত্যনিষ্ঠ, হৃদয়স্পর্শী চরিত্রটি ছিল— কিরণ খেরের পাশে একজন জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকা।

    ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনুপম খের বলেন, ‘মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়। তখনই চরিত্রের আসল রূপ প্রকাশ পায়, তখনই বোঝা যায় আপনি কতটা দৃঢ়। কেউ জানে না, আমি এই পরিস্থিতিতে কীভাবে আচরণ করব, কারণ আপনি জানেন না, জীবনের বা সম্পর্কের কোন মোড়ে কী অপেক্ষা করছে। আপনি পরের মুহূর্ত জানেন না। কিন্তু আমি সব সময়ে বলি, কঠিন সময়ে আপনি কী ভাবে আচরণ করেন, কী ভাবে প্রতিক্রিয়া দেন— সেটাই ঠিক করে আপনি কেমন মানুষ।’

    ‘কিরণ আর আমি আমাদের বিবাহিত জীবনের ৪০ বছর পূর্ণ করেছি। আমরা সব সময় একসঙ্গে ছিলাম না, কিরণ ১০ বছর এমপি ছিল তাই ও যেত-আসত। আমি তখন আমেরিকায় নিউ অ্যামস্টারডম নামে একটি সফল শো করছিলাম, যার তিনটি সিজনের এক্সটেনশনও পেয়েছিলাম।

    তিনি আরও বলেন, ‘তৃতীয় সিজন শুরু করার সময় জানতে পারি, কিরণ মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত। তখনই আমার প্রথম প্রতিক্রিয়া ছিল— আমার ওর পাশে থাকা উচিত। আমি ডাক্তার নই, কিন্তু আমি বলেছিলাম, তবুও আমি আসব। ও বলেছিল, এসো। স্বাভাবিক ভাবেই ও বিধ্বস্ত ছিল, কারণ এই শব্দটাই ভয়ঙ্কর। আমি বলেছিলাম, না, আমি এই শো ছেড়ে দেব।’

    সুখী ও সফল সম্পর্কের বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘সম্পর্কে সাহস খুব গুরুত্বপূর্ণ, কারণ সাহসই ঠিক করে আপনি কী সিদ্ধান্ত নেবেন। পেশাগত ভাবে, ওই শো-তে থাকা আমার জন্য বিশাল ব্যাপার ছিল। আর্থিক ভাবে, সেটাও বড় সিদ্ধান্ত ছিল। আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক অভিনেতা হওয়া, এবং ওই শো তা পূরণ করতে পারত। কিন্তু আমার কাছে ফিরে আসা ছিল আরও গুরুত্বপূর্ণ। আমি ফিরে এসে শুধু ওর পাশে বসে থাকিনি, কিন্তু এটা এমন কিছু যা একজন স্বামী হিসেবে করা উচিত।’

    ‘আমরা সব সময় একসঙ্গে ছিলাম না’
    পূর্ববর্তী খবরনভেম্বর মাস থেকে টিসিবির তালিকায় যোগ হবে পাঁচ পণ্য
    পরবর্তী খবর রোহিঙ্গাদের জন্য ৩ দশমিক ৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.