Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 03:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আমিও একজন সাংবাদিকের মেয়ে: জয়া বচ্চন
    বিনোদন

    আমিও একজন সাংবাদিকের মেয়ে: জয়া বচ্চন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জয়া বচ্চন

    প্রবীণ বলিউড অভিনেত্রী জয়া বচ্চন সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাপারাজ্জিদের ছবি তোলার ধরণ এবং পোশাক-আশাক নিয়ে তিনি তীব্র বিরক্তি প্রকাশ করেন। তবে জয়ার এই মন্তব্যকে পেশার অপমান হিসেবে দেখছেন পরিচালক অশোক পণ্ডিত।

    তার মতে, জয়ার মন্তব্যে এক ধরণের অভিজাতসুলভ ঔদ্ধত্যের ছাপ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে পাপারাজ্জিদের লক্ষ্য করে জয়া বচ্চন সরাসরি প্রশ্ন তোলেন, ‘এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে।’

    তার কথায়, ‘সুতরাং ভালো করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?’

    স্বনামধন্য সাংবাদিক তরুণ ভাদুড়ীর মেয়ে হিসেবে বর্তমান চিত্রসাংবাদিকতার এই সংস্কৃতি মেনে নিতে পারছেন না জয়া। বাবার প্রসঙ্গ টেনে এনে তিনি বারবার প্রকাশ্যে নিজের বিরক্তি প্রকাশ করেছেন।

    পরিচালক অশোক পণ্ডিত জয়া বচ্চনের এই মন্তব্যে ভীষণভাবে ক্ষুব্ধ। তিনি জয়ার মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘পাপারাজ্জিদের ঝাঁপিয়ে পড়ে ছবি তোলার প্রবণতা নিয়ে সমালোচনা করা এক জিনিস। কিন্তু তার জন্য চিত্রসাংবাদিকতার পেশাকে অপমান করা কি ঠিক?’

    অশোকের দাবি, জয়ার মতো ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ সদস্যের কাছ থেকে এমন শ্রেণিবৈষম্যমূলক মন্তব্য একেবারেই কাম্য নয়। তিনি জানান, ‘পাপারাজ্জিদের জন্য জয়ার এই মন্তব্য থেকে একটা অভিজাতসুলভ ঔদ্ধত্যের দুর্গন্ধ পাওয়া যায়।’

    আমিও একজন সাংবাদিকের মেয়ে: জয়া বচ্চন
    পূর্ববর্তী খবরদাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর
    পরবর্তী খবর বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রতিশোধ নেওয়ার কঠিন হুঁশিয়ারি দিলেন মোজতবা খামেনি

    July 11, 2026

    দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না: রিজভী

    July 11, 2026

    নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

    July 11, 2026

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    July 11, 2026

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    July 11, 2026

    ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার

    July 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.