Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 11 September 2026, 10:49: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » তটিনী-ইয়াশের সিনেমা ‘তোমার জন্য মন’
    বিনোদন

    তটিনী-ইয়াশের সিনেমা ‘তোমার জন্য মন’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    তটিনী-ইয়াশের সিনেমা ‘তোমার জন্য মন’

    ঢালিউডে নতুন এক জুটি হাজির হতে যাচ্ছে- তটিনী ও ইয়াশ রোহান। দুজনের অনস্ক্রিন রসায়ন নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, এবার সেটি রূপ নিচ্ছে বাস্তবে। কারণ, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘তোমার জন্য মন’।

    নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীন। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ নভেম্বর রাত ১২টায় চরকিতে। এর মধ্যেই প্রকাশিত হয়েছে সিনেমার পোস্টার ও ট্রেলার, যা দর্শকমহলে কৌতূহল জাগিয়েছে।

    ‘তোমার জন্য মন’ মূলত মফস্বলের দুই তরুণ-তরুণীর সম্পর্কের গল্প। প্রেম, সামাজিক বাধা, আর আত্ম-অন্বেষার যাত্রা— সব মিলিয়ে এক আবেগঘন গল্প বলেছে সিনেমাটি। এটির নির্মাতা শিহাব শাহীন কালবেলাকে বলেন, ‘এ গল্পে এমন দুই চরিত্র দরকার ছিল, যাদের মধ্যে কাজের বাইরে ও ভেতরে এক ধরনের বোঝাপড়া আছে। ইয়াশ আর তটিনী সেই জায়গায় দারুণ মানিয়েছে।’

    তিনি আরও বলেন, ‘চরকির সঙ্গে আগে বেশ কিছু কাজ করেছি, কিন্তু এবার গল্পটি আমি নিজে থেকেই প্রস্তাব দিয়েছি। এটা এমন এক গল্প, যা আমি নিজে বলতে চেয়েছিলাম।’

    সিনেমায় ‘পিউ’ চরিত্রে অভিনয় করেছেন তটিনী। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘গল্পটা প্রথম শুনে আমার মনে হয়েছিল সাধারণ প্রেমের গল্প। কিন্তু অর্ধেক শোনার পরই বুঝলাম এটা ভিন্ন কিছু— অপ্রত্যাশিতভাবে গভীর। তখনই আমি সিদ্ধান্ত নেই, কাজটা করব।’

    অন্যদিকে, ‘রওনক’ চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে— এক প্রভাবশালী পরিবারের তরুণ, যিনি নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চান। ইয়াশ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েই বুঝেছি, এটা এমন কাজ যা না করলে আফসোস থাকবে। ব্যস্ত সময়সূচির মাঝেও ডেট ম্যানেজ করে কাজটা করেছি।’

    সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান এবং অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলু। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন নিজেই। সংগীতে আছেন ইমন চৌধুরী, আর আবহসংগীত করেছেন খৈয়াম সানু সন্ধি। সিনেমাটির অর্থায়নে রয়েছে সেনসেশন কনডমস।

    তটিনী-ইয়াশের সিনেমা ‘তোমার জন্য মন’
    পূর্ববর্তী খবরনেইমারকে দলে ডাকা তো দূরের কথা, কথাই বলেননি আনচেলত্তি!
    পরবর্তী খবর নীরবতা ভেঙে ফিরছেন শ্রদ্ধা

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

    September 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    September 11, 2026

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২

    September 11, 2026

    হাটহাজারীতে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

    September 11, 2026

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    September 11, 2026

    ৯/১১-এর ২৫ বছর আজ

    September 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.