Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 23 July 2026, 09:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে
    বিনোদন

    ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 12, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানের ‘তাণ্ডব’ ও শরিফুল রাজের ‘ইনসাফ’। দুইটি ছবিই ছিল তারকাবহুল। বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সকল তারকাদের উপস্থিতিই দেখা মিলেছে এই দুই সিনেমায়।

    রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। বাণিজ্যিক ছবির সকল মসলাই যেন রয়েছে শাকিবের এই সিনেমায়।

    অন্যদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘ইনসাফ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক শরীফুল রাজ। ইতোমধ্যেই সিনেমাটি দেখার পর দর্শকের সাড়াও দেখা গেছে বেশ।

    এই সিনেমার মূখ্য এক চরিত্রে রয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এখানেই শেষ নয়, সিনেমার একটি অংশে দর্শকদের চমকে দিয়ে হাজির হন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ক্যামিওতে হলভর্তি দর্শকরাও ফেটে পড়েন উচ্ছ্বাসে।

    শাকিবের তাণ্ডবে নিশো-সিয়ামকে দেখে চমকে উঠছেন দর্শকেরা

    ঈদের প্রথম সপ্তাহে এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’। তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এই দুই সিনেমার ঝড় এখানেই শেষ হচ্ছে না। বরং দুইটি ছবিরই সিকুয়্যাল আসছে।

    শাকিব খানের তাণ্ডব সিনেমার পরের পর্ব যে তৈরি হতে যাচ্ছে, সেটার ইঙ্গিত সিনেমাতেই দেওয়া আছে। গল্প বলা হয়েছে সেভাবেই। এমনকি সিনেমা শেষ হতেই স্ক্রিনে লেখা ভেসে ওঠে—তাণ্ডব টু লোডিং।

    এদিকে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ইনসাফও পছন্দ করছেন দর্শক। শরিফুল রাজ ও ফারিণের পাশাপাশি এ সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে ধরা দিয়েছেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। পর্দায় তাদের উপস্থিতি কম হলেও নির্মাতা আশ্বস্ত করেছেন, ইনসাফের দ্বিতীয় পর্বে তাদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

    ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এর সিকুয়্যাল আসছে
    পূর্ববর্তী খবরআগস্টে দেশে ফিরছেন তারেক রহমান
    পরবর্তী খবর কালো জাদু করা হয়েছিল আমাকে: মিষ্টি জান্নাত

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.