Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 24 October 2026, 12:55: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » প্রথমবার ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ পা রাখলেন কিং খান
    বিনোদন

    প্রথমবার ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ পা রাখলেন কিং খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বলিউডের কিং শাহরুখ খান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় নাম লেখালেন। শুধু তাই নয়, প্রথমবার তিনি পা রাখলেন সম্মানজনক ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ।

    সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকায় শাহরুখ খান এই গৌরব অর্জন করেছেন। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ৩৩ বছরের সফল ক্যারিয়ার। এই মুহূর্তে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (১২ হাজার ৪৯০ কোটি ভারতীয় রুপি)।

    হুরুন রিপোর্ট নিশ্চিত করেছে, বলিউড বাদশা প্রথমবারের মতো এই বিপুল সম্পত্তি নিয়ে বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হলেন। সম্পদের দিক থেকে শাহরুখ খান বেশ কিছু জনপ্রিয় আন্তর্জাতিক তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন, যা অনেকের জন্যই চমকপ্রদ খবর।

    তালিকায় ‘কিং খান’-এর নিচে রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জনপ্রিয় কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

    ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শাহরুখ। হুরুন তালিকা অনুসারে, ভারতে তারকাদের মধ্যে সম্পত্তির দিক থেকে শাহরুখের পরেই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার পরিবার, যাদের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা।

    এরপরে তৃতীয় স্থানে আছেন হৃত্বিক রোশন, তার সম্পত্তির পরিমাণ ২ হাজার ১৬০ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

    প্রায় তিন দশক ধরে শাহরুখ খান শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নন। তার আয়ের উৎস বহুধা বিস্তৃত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, একটি ভিএফএক্স স্টুডিও এবং একাধিক ক্রিকেট দলে অংশীদারিত্ব, যার মধ্যে রয়েছে জনপ্রিয় দল নাইট রাইডার্স স্পোর্টস। এছাড়াও পশ্চিম এশিয়ায় তার বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে।

    প্রথমবার 'বিলিয়নিয়ার ক্লাব'-এ পা রাখলেন কিং খান
    পূর্ববর্তী খবরগ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা: বিভিন্ন দেশের নিন্দা
    পরবর্তী খবর স্বস্তিকার আবেগঘন পোস্ট নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের

    আরো সংবাদ পড়ুন

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

    October 24, 2026

    ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

    October 24, 2026

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    October 24, 2026

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    October 24, 2026

    আজ ৮১তম জাতিসংঘ দিবস

    October 24, 2026

    পিএইচপি দুর্বলতায় বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ঝুঁকি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

    October 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.