Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 7 September 2026, 03:13: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!
    বিনোদন

    প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!

    এমন মুহূর্ত বিরল। দর্শকের কাছে চমকপ্রদ তো বটেই, বিস্ময়করও। কেননা এই আধুনিক সময়ের টলিউড বা পশ্চিমবঙ্গের সিনেমা বলতে যে তিন তারকার নাম সবার আগে উচ্চারিত হয়, সেই তারকাত্রয়ী কিনা একফ্রেমে ধরা দিলেন।

    প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও জিৎ-বলা যায় টলিউডের তিন স্তম্ভ। এক সিনেমায় কখনো তারা একসঙ্গে অভিনয় করেননি। প্রসেনজিৎ ও দেবকে পাওয়া গিয়েছিল অবশ্য। কিন্তু জিৎ ছিলেন না। এবার সে অপূর্ণতা ঘুচল ক্ষণিকের জন্য, মহানায়ক উত্তম কুমারের সুবাদে।

    উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রি টলিউডে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। এর শেষ দিন ছিল রবিবার। আর সেই দিনেই একসঙ্গে মঞ্চে হাজির হয় গোটা টলিউড। দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, অঙ্কুশ হাজরা, ঋদ্ধিমা সেন, গৌরব চক্রবর্তী এবং অন্যান্য জনপ্রিয় অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

    তবে আলাদাভাবে আলোচনার কেন্দ্রে চলে এলো প্রসেনজিৎ, দেব ও জিতের মেলবন্ধন। নানা সময়ে তাদের মধ্যকার দ্বন্দ্ব ও ‘ঠাণ্ডা যুদ্ধের’ কথা শোনা গিয়েছিল। তবে রবিবারের আসরে সেসব যেন ধুয়ে-মুছে দিলেন তিন তারকা। একসঙ্গে মঞ্চে নেচেছেন, গলাগলি করে তুলেছেন ছবিও।

    ‘দুই পৃথিবী’র মতো সফল সিনেমা করেছেন দেব ও জিৎ। কিন্তু আর একসঙ্গে দেখা যায়নি তাদের। কান পাতলেই শোনা যায়, দুজনের মধ্যে চরম বিরোধ। যদিও তারা বরাবরই সেই বিরোধকে ‘ভিত্তিহীন গুঞ্জন’ বলেছেন।

    কিছুদিন আগে জিতের সিনেমার প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন দেব। সেখানে তিনি জানান, বুম্বা দা (প্রসেনজিৎ) তাদের দুজনকে নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা করছেন। দুর্গাপূজার পরেই নাকি সেটা বাস্তবায়িত হবে। সেই চমকের আগেই অবশ্য উত্তম-উপলক্ষে ভক্তদের দিলখুশ করে দিলেন তারা।

    প্রসেনজিৎ-দেব-জিৎ : এক ফ্রেমে যেন গোটা টলিউড!
    পূর্ববর্তী খবরকাশ্মীর নিয়ে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান
    পরবর্তী খবর বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    আরো সংবাদ পড়ুন

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

    September 7, 2026

    পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

    September 7, 2026

    উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

    September 7, 2026

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    September 7, 2026

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    September 7, 2026

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.