Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 29 November 2026, 06:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় আক্রমণের মুখে ভারতীয় অভিনেত্রী
    বিনোদন

    ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় আক্রমণের মুখে ভারতীয় অভিনেত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ফিলিস্তিনের পক্ষে সরব হয়ে রীতিমতো আক্রমণের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে আক্রমণের মুখে পড়েছেন তিনি।

    সমাজতান্ত্রিক দলগুলো—সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি—সহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুন মুম্বাই শহরে আয়োজিত হচ্ছে ওই সংহতি সভা। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে।

    এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লিখেছেন, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।”

    তার ওই পোস্ট ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় নেটিজেনদের দাবি, স্বরা মুসলিম সম্প্রদায়ের বিষয়ে সরব হলেও অন্যান্য সংখ্যালঘু কিংবা নির্যাতিত জনগোষ্ঠীর বিষয়ে মুখ খোলেন না।

    একজন কটাক্ষ করে লেখেন, “পেহেলগাম, সিরিয়া ও সুদানের খ্রিস্টান, পাকিস্তানের হিন্দুদের নিয়ে আপনার কোনও ভাবনা নেই। মুসলিমদের জন্য এত ভালোবাসা থাকলে বালোচিস্তানের মুসলিমদের কথাও বলুন।”

    আরও এক নেটিজেন মন্তব্য করেন, “পেহেলগামে হামলার সময়ে তো আপনাকে এমন সরব হতে দেখা যায়নি। নিহতদের জন্য তো মুম্বাইবাসীদের ডেকে সভা করেননি। ফিলিস্তিদের জন্য এত কান্না কেন।”

    তবে কটাক্ষের মধ্যেও অনেকেই স্বরার পাশে দাঁড়িয়েছেন। তারা মনে করছেন, এই সময়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

    এখনও পর্যন্ত এই সমালোচনার কোনও জবাব দেননি স্বরা ভাস্কর। তবে অতীতের মতো এবারও নিজের অবস্থানে অনড় থাকতে পারেন তিনি, এমনটাই ধারণা করছেন তার অনুরাগীরা।

    ফিলিস্তিনের পক্ষে সরব হওয়ায় আক্রমণের মুখে ভারতীয় অভিনেত্রী
    পূর্ববর্তী খবরনেতানিয়াহুর বেআইনি কর্মকাণ্ড আর সহ্য করা হবে না: এরদোয়ান
    পরবর্তী খবর লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস

    আরো সংবাদ পড়ুন

    জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    November 28, 2026

    কুয়েতে প্রাণঘাতী হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানে তৈরি: ইতালি

    November 28, 2026

    শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    November 28, 2026

    মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

    November 28, 2026

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    November 28, 2026

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    November 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.