Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 23 July 2026, 06:12: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বেদনাদায়ক অধ্যায় শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী
    বিনোদন

    বেদনাদায়ক অধ্যায় শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 8, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বেদনাদায়ক অধ্যায় শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী

    আমিনা মালিক পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টিভি হোস্ট। সম্প্রতি সামা টিভির মর্নিং শো ‘সুবাহ কা সামা’-তে অংশ নিয়ে তার ব্যক্তিগত জীবনের একটি বেদনাদায়ক অধ্যায় শেয়ার করেছেন। হোস্ট মাদেহা নকভির সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, তিনবার গর্ভপাতের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল।

    সাক্ষাৎকারে আমিনা বলেন, তার সাত মাস ও পাঁচ মাসের গর্ভের শিশুরা মৃত অবস্থায় জন্মেছিল এবং ২০২০ সালেও আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে। তিনি বলেন, এই ক্ষতির আগে আমার একটি কন্যা সন্তান ছিল। এরপর আমি সিদ্ধান্ত নিই, আর সন্তান নেওয়ার চেষ্টা করব না।
    সামাজিক চাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি এখন কেউ সন্তান নেওয়ার কথা বলে, আমি তাকে থাপ্পড় দেব।

    এই দুঃখজনক অভিজ্ঞতার পর জন্ম নেওয়া তার ছোট কন্যা সন্তান তার জীবনের মানসিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয় বলে জানান আমিনা। বর্তমানে তিনি দুই কন্যা সন্তানের জননী এবং মাতৃত্বকে কেন্দ্র করে জীবন গড়ে তুলেছেন।

    সাক্ষাৎকারে আমিনা শিশুদের প্রসেসড খাবার না খাওয়ানোর ব্যাপারে কড়া অবস্থান নেন। তিনি অতিথিদেরও বাড়ির তৈরি খাবার খাওয়ার আহ্বান জানান। তাঁর মতে, আমি মিথ্যাবাদী মানুষ সহ্য করতে পারি না। জীবনে আমি সব সময় সহজ ও সত্য সম্পর্ককে গুরুত্ব দিই।

    মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে আমিনা বলেন, কেবল বন্ধু বা আত্মীয়দের ভরসায় না থেকে পেশাদার মানসিক পরামর্শ নেওয়া উচিত। তিনি আরও বলেন, মানসিক চাপ ও হতাশা গোপন না করে তা নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি।

    শিল্পী জীবনের পাশাপাশি আর্থিক নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দিয়ে আমিনা সহকর্মী অভিনেত্রীদের উদ্দেশ্যে বলেন, অর্থ সঞ্চয় ও বিনিয়োগ করুন। পরিবারকে সমর্থন করেন এমন অভিনেত্রীদের জন্য প্রযোজকদের আরও সুযোগ করে দেওয়া উচিত। তিনি জানান, ভবিষ্যতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

    আমিনা মালিক পাকিস্তানের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও টিভি হোস্ট। তিনি মেরা দিল মেরা দুশমন, মায়ি রি, লাপাতা, খাস, বেবাক, সোতেলি মমতা, দেওয়ার-ই-শব ও মা সদকাসহ বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি এআরওয়াই ডিজিটাল-এর আলোচিত সিরিজ ‘শের’-এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

    বেদনাদায়ক অধ্যায় শেয়ার করলেন পাকিস্তানি অভিনেত্রী
    পূর্ববর্তী খবর১২ অক্টোবর রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
    পরবর্তী খবর নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    July 23, 2026

    ট্রাইব্যুনালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.