Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 13 September 2026, 03:09: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম: দিশা পাটানি
    বিনোদন

    মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম: দিশা পাটানি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বলিউডের বেশ পরিচিত নাম দিশা পাটানি। ইতোমধ্যে বেশি কিছু হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন সালমান খান, প্রভাসদের সঙ্গে। যদিও বলিউডে সেভাবে শীর্ষস্থানীয় জায়গায় নিজেকে এখনও নিতে পারেননি দিশা, তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য মানসিকতার জন্য বরাবরই প্রশংসিত তিনি।

    সেই সঙ্গে ফিটনেস ও ফ্যাশন স্টেটমেন্টের জন্যও আলোচিত। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা দিশা ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হন। এরপর ২০১৬ সালে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করে নজরে আসেন। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

    সিনেমাটি রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় দিশাকে।

    সম্প্রতি নিজের ক্যারিয়ার, শুরুর দিকের স্ট্রাগল ও আগামীর পরিকল্পনা নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দিশা। ইন্ডিয়া টুডেকে দেওয়া সেই সাক্ষাৎকারে দিশা বলেন, ‘আজকের এই অবস্থানে পৌঁছাতে মোটেও আমার জন্য সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে আমাকে নিয়ে একটি চলচ্চিত্র শুরু হওয়ার কথা ছিল, যা ছিল আমার চুক্তি হওয়া প্রথম সিনেমা।

    কিন্তু কোনো কারণ ছাড়াই তারা আমাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেয়। তারপর কাজটি আর করা হয়নি।’

    এই ঘটনার পর ভেঙে না পড়ে দিশা কঠোর পরিশ্রমের পথ বেছে নেন। তিনি আরও বলেন, ‘তারা আমাকে বাদ দেওয়ার পর আমি কিছুটা ব্যথিত হই, তবে ভেঙে পড়িনি। এরপর মানসিক শক্তি আরও বৃদ্ধি করে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করি।

    পরিশ্রমই তাকে এই অবস্থানে এনেছে জানিয়ে দিশা আরও বলেন, ‘মুম্বাইতে আমি একা ছিলাম, নিজের অর্থ উপার্জন করতাম এবং পরিবারের কারও কাছে অর্থ চাইনি। মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম এবং একটা সময় আমার অর্থও শেষ হয়ে যায়। অনেক অডিশন দিয়েছি, বিশেষ করে টিভিসিতে, কারণ একটা চাপ ছিল যে, এ মাসে কাজ না পেলে ঘরভাড়া দিতে পারব না। কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই। তাই এর শেষ দেখতে কঠিন পরিশ্রম শুরু করি। সেই পরিশ্রমই আজ আমাকে এ স্থানে নিয়ে এসেছে।’

    তবে বলিউডে সেভাবে জমাতে না পারলেও ইতোমধ্যে হলিউড পা রেখেছেন দিশা পাটানি। তাও আবার অস্কারজয়ী নির্মাতার ছবিতে! ভারতীয় সংবাদমাধ্য প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দুই দশক পর সিনেমা পরিচালনায় ফিরেছেন খ্যাতিমান নির্মাতা কেভিন স্পেসি। তার নতুন সিনেমা ‘হোলিগার্ডস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মেক্সিকোর মনোরম লোকেশনে। এটির মুক্তির পর দিশার হলিউড যাত্রা কেমন হয়, তা দেখার অপেক্ষায় দিশা ভক্তরা।

    মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম: দিশা পাটানি
    পূর্ববর্তী খবরমিঠুন চক্রবর্তী আমাকে চা বানিয়ে খাওয়ালেন: আঁখি আলমগীর
    পরবর্তী খবর ইরানের ক্ষেপণাস্ত্রে উড়ে গেল মোসাদ সদরদপ্তর

    আরো সংবাদ পড়ুন

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    কবিতা থেকে গান বাঁধলেন মার্টিন

    ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর ইতিহাস

    কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

    বিতর্কের পর ফের যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি থেকে উদ্ধার ১০২, নিহত ১

    September 13, 2026

    স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

    September 13, 2026

    প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

    September 13, 2026

    প্রযুক্তি ও গবেষকদের সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

    September 13, 2026

    আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

    September 13, 2026

    জোরপূর্বক পদত্যাগ পত্রের আইনি বৈধতা নেই : হাইকোর্ট

    September 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.