Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 10:33: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » মুক্তি পেল জুবিনের অভিনীত শেষ সিনেমা
    বিনোদন

    মুক্তি পেল জুবিনের অভিনীত শেষ সিনেমা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 31, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মুক্তি পেল জুবিনের অভিনীত শেষ সিনেমা

    চলচ্চিত্র জগতেও সক্রিয় ছিলেন জুবিন গার্গ। তার মৃত্যুর পর সদ্য মুক্তি পেল জুবিনের অভিনীত শেষ সিনেমা— ‘রই রই বিনালে’। প্রিয় শিল্পীর স্মৃতিকে ধরে রাখতে তার অভিনীত এই চলচ্চিত্রটি দেখার জন্য আসামের প্রেক্ষাগৃহগুলোতে টিকিট বিক্রির যেমন হিড়িক লেগেছে, তেমনি তার স্মৃতিচারণ করে কাঁদছে ভক্তরা। এদিকে সিনেমাটি দেখতে দর্শকদের এই উন্মাদনার মধ্যেই জুবিনের নিজের হাতে লেখা একটি আমন্ত্রণপত্র নিয়েও তৈরি হয়েছে আলোচনা।

    জুবিন গার্গের অভিনীত এই সিনেমাটি অসমিয়া চলচ্চিত্র। ৩১ অক্টোবর (শুক্রবার) ভারতের ৪৬টি শহরে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগে জুবিনের হাতে লেখা যে আমন্ত্রণপত্রটি ভাইরাল হয়েছে, তাতে তিনি অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, ‘একটু অপেক্ষা করুন। আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তোমরা এসে যাবে কিন্তু। ভালোবাসা নিও– ইতি তোমাদের জুবিনদা।’

    তার মৃত্যুর মাত্র কয়েক দিন আগে পরিচালক রাজেশ ভুঁইয়ার সঙ্গে বসে জুবিন নিজেই সিনেমার প্রচার কৌশল সাজিয়েছিলেন। জুবিনের শেষ ইচ্ছা পূরণ করতেই টিম ‘রই রই বিনালে’ তার হাতে লেখা এই চিঠিটি প্রকাশ করেছে।

    জুবিন গার্গ তার আগের দুটি সিনেমার (মিশন চায়না ও কাঞ্চনজঙ্ঘা) মতো এটি নিয়েও হাই-ভোল্টেজ প্রচার করতে চেয়েছিলেন। তার ইচ্ছানুযায়ীই এই সিনেমাটি ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে। জানা গেছে, গত তিন বছর ধরে এই সিনেমাটি নিয়ে জুবিন পরিশ্রম করেছিলেন। এর কাহিনি ও গানও তার নিজস্ব সৃষ্টি। ছবিতে তাকে একজন অন্ধ গায়কের চরিত্রে দেখা যাবে।

    ‘রই রই বিনালে’র প্রযোজকেরা জানিয়েছেন, সিনেমাটি আসামের ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। দর্শকদের ভিড় সামলাতে হল মালিকেরা কয়েকটি প্রেক্ষাগৃহে রাত ১২টা ও সকাল ৬টায় অতিরিক্ত প্রদর্শনীরও ব্যবস্থা করেছেন।

    মুক্তি পেল জুবিনের অভিনীত শেষ সিনেমা
    পূর্ববর্তী খবরশেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি
    পরবর্তী খবর সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রা অনিশ্চিত

    আরো সংবাদ পড়ুন

    সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    September 5, 2026

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    September 5, 2026

    ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

    September 5, 2026

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে রেড অ্যালার্ট জারি

    September 4, 2026

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.