Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 11:39: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রা অনিশ্চিত
    জাতীয়

    সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রা অনিশ্চিত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    দীর্ঘ প্রায় নয় মাস বিরতির পর আজ (১ নভেম্বর) থেকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে দ্বীপ খোলার প্রথম দিনেই ভ্রমণ পিপাসুদের যাত্রা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

    জাহাজ পরিচালনাকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত তারা সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো জাহাজ চালাবেন না।

    সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর নিশ্চিত করেছেন, পর্যটন বোর্ডের সফটওয়্যার চালু না হওয়া এবং পরিবেশ মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনার কারণে পর্যটক-খরার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে দ্বীপ ভ্রমণের সুযোগ থাকবে, যা পর্যাপ্ত সংখ্যক পর্যটককে আকর্ষণ করবে না বলে মনে করছেন জাহাজ মালিকরা।

    তবে তারা আশা করছেন, গত বছরের মতো ডিসেম্বর ও জানুয়ারি মাসে পরিস্থিতি বুঝে জাহাজ চালানোর প্রস্তুতি নেওয়া হবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সেন্টমার্টিন ভ্রমণসূচি ও পর্যটকদের উপস্থিতির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণেচ্ছুদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কেনা বাধ্যতামূলক। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে এবং কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

    নতুন নিয়মে পর্যটকদের জন্য কঠোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসে দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ, শুধু দিনের বেলা ভ্রমণ করা যাবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটককে রাতে থাকার সুযোগ দেওয়া হবে। তবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

    দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে- দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

    পূর্ববর্তী খবরমুক্তি পেল জুবিনের অভিনীত শেষ সিনেমা
    পরবর্তী খবর কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় না বসার সিদ্ধান্ত ট্রাম্পের

    আরো সংবাদ পড়ুন

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

    সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

    নেপালে বন্যা: ৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার দুইজন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

    September 5, 2026

    অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশ, ৮ ‘বাংলাদেশি’ আটক

    September 5, 2026

    বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    September 5, 2026

    ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

    September 5, 2026

    ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

    September 5, 2026

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 4, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.