Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 1 November 2026, 04:04: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’
    বিনোদন

    যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’

    দেশে প্রত্যাশিত সাড়া না পেলেও এবার উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে নতুন সম্ভাবনা দেখছে মিঠু খান পরিচালিত সিনেমা ‘নীলচক্র’।

    দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমাটি। আগামী ১৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক শহরে প্রদর্শিত হবে ছবিটি।

    গত কোরবানির ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’। দেশে মুক্তির সময় তেমন সাড়া না পেলেও এবার বিদেশে প্রবাসী দর্শকদের আগ্রহে নতুন সম্ভাবনা দেখছে ছবিটি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু যুক্তরাষ্ট্রেই ২৪টি শহরে মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’— এর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সানফ্রান্সিসকোসহ একাধিক গুরুত্বপূর্ণ শহর। এ ছাড়া কানাডার বিভিন্ন শহরেও ছবিটি প্রদর্শিত হবে। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, “আমরা প্রথম ছবিটির প্রিভিউ করি লাস ভেগাসে। তখনই সিদ্ধান্ত নিই, এটি উত্তর আমেরিকায় মুক্তি দেব। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী আমার মতে ‘নেক্সট সুপারস্টার’। গল্পটিও ভিন্নধর্মী— দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

    ‘নীলচক্র’-এর গল্প নির্মিত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং তার আড়ালে লুকিয়ে থাকা মানবিক সংকটকে ঘিরে। ছবির চিত্রনাট্য লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা, পরিচালনা করেছেন মিঠু খান এবং প্রযোজনা করেছেন এনায়েত আকবর।

    ছবিটির অফিসিয়াল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমা হলে, আগামী ১৭ অক্টোবর।

    আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।

    যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’
    পূর্ববর্তী খবরবাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ
    পরবর্তী খবর ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী

    আরো সংবাদ পড়ুন

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাভারকে মাদকমুক্ত ও নিরাপদ নগরী করার ঘোষণা মেয়র পদপ্রার্থী খোরশেদ আলমের

    November 1, 2026

    দেশকে এগিয়ে নিতে যুবসমাজের বিকল্প নেই: রাষ্ট্রপতি

    November 1, 2026

    পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

    November 1, 2026

    জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী

    November 1, 2026

    শাপলা চত্বরের মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি আজ

    November 1, 2026

    হামলার প্রতিক্রিয়ায় কোনো ভৌগোলিক সীমা মানবে না ইরান: শীর্ষ জেনারেল

    November 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.