Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 26 June 2026, 12:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » বাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ
    জাতীয়

    বাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

    বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।

    নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হেগে এই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তিগত সহায়তা, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

    বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং নেদারল্যান্ডসের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির বিদেশি বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সহকারী মন্ত্রী আউকে ডেভরিজ।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো উঠে আসবে। এর মধ্যে থাকবে গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, অভিবাসন ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পানি ব্যবস্থাপনা সহযোগিতা, এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ইত্যাদি।

    ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সম্প্রতি ইতালি সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। রোম থেকে তিনি সরাসরি হেগে পৌঁছান। পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর আসাদ আলম সিয়াম প্রথম বিদেশ সফরে তুরস্কে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার বিদেশের মাটিতে নেদারল্যান্ডসের সঙ্গে এটি হবে তার প্রথম নেতৃত্বাধীন দ্বিপাক্ষিক বৈঠক।

    এফওসি (Foreign Office Consultation) আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পানি ব্যবস্থাপনা, ডেল্টা প্ল্যান, কৃষি, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক সহযোগিতা বৈঠকের মূল আলোচ্য হবে। এ ছাড়া গণতান্ত্রিক সংস্কার, জাতীয় নির্বাচন, মানবাধিকার, রোহিঙ্গা ইস্যু, অভিবাসন, এবং জাতিসংঘ ও বৈশ্বিক প্ল্যাটফর্মে পারস্পরিক সমর্থন  নিয়েও আলোচনা হতে পারে।

    হেগে কাজের অভিজ্ঞতা থাকা এক বাংলাদেশি কূটনীতিক বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের কাজের অনেক সম্ভাবনা রয়েছে। দুই দেশ ইতোমধ্যে  দ্বৈত কর এড়ানো চুক্তি সই করেছে। বাংলাদেশ থেকে তৈরি পোশাক  প্রধান রপ্তানি পণ্য হিসেবে নেদারল্যান্ডসে যায়। এই বাণিজ্য সম্পর্ক আরও বিস্তারের সুযোগ রয়েছে।

    তিনি আরও বলেন, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যান নিয়ে নেদারল্যান্ডস দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে কাজ করছে। বাংলাদেশে ৫০টিরও বেশি ডাচ এনজিও সক্রিয় রয়েছে। আগের সরকার মেয়াদের শেষদিকে ডেল্টা প্ল্যানের আওতায় প্রায় ৮০টি প্রকল্প  পরিকল্পনার অংশ ছিল। তবে সরকার পরিবর্তনের পর ওই উদ্যোগ কিছুটা স্থবির হয়ে পড়ে। এবারের বৈঠকে নেদারল্যান্ডস এই বিষয়ে গুরুত্ব দেবে।

    জলবায়ু পরিবর্তনের বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে নেদারল্যান্ডস, তবে সাম্প্রতিক সময়ে দেশটি তাদের বিদেশি সহায়তা হ্রাস করায় বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আলোচনায় বিষয়টি তুলতে পারে।

    বাংলাদেশ-নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রে এনআইডি কার্যক্রম শুরু
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘নীলচক্র’

    আরো সংবাদ পড়ুন

    হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

    বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

    শিশু রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক: তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

    মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

    June 25, 2026

    পারমাণবিক বাহিনী গড়ার ঘোষণা দিলেন কিম জন উন

    June 25, 2026

    ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা সরকারের: অর্থমন্ত্রী

    June 25, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

    June 25, 2026

    বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

    June 25, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

    June 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.