Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 01:57: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শিগগিরই উদঘাটন হবে জুবিনের মৃত্যুরহস্য
    বিনোদন

    শিগগিরই উদঘাটন হবে জুবিনের মৃত্যুরহস্য

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 9, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শিগগিরই উদঘাটন হেবে জুবিনের মৃত্যুরহস্য

    জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। ঘটনাটি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র বা খুন এই প্রশ্ন এখন লাখো ভক্তের মনে। এর মাঝে জুবিনের মৃত্যু তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে এলো এক ‘বড় প্রমাণ’। এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক ও জুবিনের দীর্ঘদিনের সহকর্মী মানস রবিন।

    বুধবার এসআইটি’র দপ্তরে গিয়ে তাদের মুখোমুখি হন মানস রবিন। সেখানে তিনি তদন্তকারী দলের কাছে ‘সংগ্রহ করা কিছু প্রামাণ্য তথ্য’ তুলে দেন। এর ফলে জুবিন গার্গের মৃত্যুরহস্য উদঘাটনে এসআইটি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

    এসআইটি-র সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে রবিন বলেন, ‘আজ এসআইটির কাছে গেলাম এবং তাদের হাতে কিছু জরুরি তথ্য তুলে দিয়েছি। আমি বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো জোগাড় করেছি। আমার বিশ্বাস, এই উপাদানগুলো তদন্তকারী দলকে সঠিক পথে চলতে এবং জুবিনের মতো আমাদের প্রিয় শিল্পীর এমন অকাল ও রহস্যময় মৃত্যুর পেছনের সত্যটা বের করতে সাহায্য করবে।’

    তবে রহস্যের স্বার্থে ঠিক কী ধরনের তথ্য তিনি এসআইটি’র হাতে তুলে দিলেন, তা এখনই প্রকাশ্যে আনতে নারাজ রবিন। তিনি জানান, তদন্তের গতিপথ মসৃণ রাখার জন্যই তথ্যগুলো গোপন রাখা প্রয়োজন।

    রবিন আরও দৃঢ়তার সাথে বলেন, ‘এটা আমার নিজস্ব কোনো ধারণা নয়। এগুলো আমি বিভিন্ন সূত্র থেকে একত্র করেছি। আমি বিশ্বাস করি, এসআইটি এই তথ্যগুলো দায়িত্বের সঙ্গে ব্যবহার করবে। আমার মনে হয়, তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। আমরা ভীষণ আশাবাদী, খুব শিগগিরই হয়তো জানা যাবে, জুবিনের মৃত্যু দুর্ঘটনা ছিল নাকি এটি কোনো পরিকল্পিত খুন বা ষড়যন্ত্র।’

    উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সম্প্রতি তার এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মাঝেই মানস রবিনের তথ্য প্রদান, তদন্তে এক নতুন ও শক্তিশালী মোড় এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিন আরও জানিয়েছেন, তথ্যগুলো তিনি আরও আগেই দিতে চেয়েছিলেন। অবশেষে তা এসআইটি’র হাতে তুলে দিতে পেরে তিনি এখন স্বস্তিতে আছেন।

    শিগগিরই উদঘাটন হবে জুবিনের মৃত্যুরহস্য
    পূর্ববর্তী খবরভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন
    পরবর্তী খবর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সাইফ আলি খানের অজানা গল্প

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

    November 14, 2026

    চীনে ‘ঐতিহাসিক’ বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুতিন-জিনপিং

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.