Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 17 November 2026, 09:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ৫০ পেরিয়েও চিরসবুজ অ্যাঞ্জেলিনা, রহস্য কি সার্জারি নাকি প্রাকৃতিক?
    বিনোদন

    ৫০ পেরিয়েও চিরসবুজ অ্যাঞ্জেলিনা, রহস্য কি সার্জারি নাকি প্রাকৃতিক?

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    অ্যাঞ্জেলিনা জোলি, হলিউডের আইকনিক অভিনেত্রী। বয়স ৫০-এর সীমা ছুঁয়েছেন। কিন্তু সত্যিই কি তার বয়স ৫০-এর মতো দেখাচ্ছে? ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে নিজের শরীর ও সৌন্দর্য ধরে রেখেছেন, তাতে মনে হচ্ছে বয়স যেন বাড়ছেই না। এখনো যখন তিনি রেড কার্পেটে হাঁটেন, ক্যামেরা তার দিকে ঘোরে এবং ভক্তরা তার নাম চিৎকার করতে শুরু করে। সত্যিকার অর্থে অ্যাঞ্জেলিনা জোলি সেটা ডিজার্ভও করেন।

    সৌন্দর্য ছাড়াও, তিনি হলিউডের সবচেয়ে বিখ্যাত এবং প্রতিভাবান অভিনেত্রীদের একজন, যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে থিয়েটার এবং বক্সঅফিসে রাজত্ব করে চলেছেন। কিন্তু একজন সেলেব্রিটি হওয়ার অর্থই হচ্ছে ভক্ত কিংবা দর্শকদের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হওয়া। অভিনেত্রীকে প্রায়শই তার মুখের সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়, কারণ অনেকেই বুঝতে পারেন না এ বয়সেও তিনি কীভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। অনেকেই ধরে নিয়েছেন, তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। কিন্তু অভিনেত্রী বারবার সেই গুঞ্জন কিংবা গুজব অস্বীকার করেছেন।

    অ্যাঞ্জেলিনা জোলির সৌন্দর্য কি আসলেই কসমেটিক সার্জারির ফল? সম্প্রতি, ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ড. জনি বেটেরিজ নামে এক চিকিৎসক, অ্যাঞ্জেলিনা জোলির মুখে যেসব সম্ভাব্য অস্ত্রোপচার করেছিলেন তা প্রকাশ্যে এনেছেন।

    এই ডাক্তারের মতে, তিনি ব্লেফারোপ্লাস্টি করেছেন, কিছু বোটক্স এবং রাইনোপ্লাস্টি করেছেন। এর পাশাপাশি, তিনি আরও বিশ্লেষণ করেছেন, অভিনেত্রী চোখের পাতার অস্ত্রোপচার, গালের ফিলার, ঠোঁটের বর্ধন, চিবুক ইমপ্লান্ট এবং মুখ ও ঘাড়ের অস্ত্রোপচার করেছেন।

    ড. জনি বেটেরিজ বলেন, এ চিকিৎসাগুলোকে আরও কার্যকর দেখানোর কারণ হলো, এর উপস্থিতি সূক্ষ্ম। এটি প্রায় প্রাকৃতিক দেখায় এবং তার মুখের চরম পরিবর্তন বলে মনে হয় না। মূলত জোলির মুখের গঠনের অনেক আগে এবং পরের অবস্থা বিশ্লেষণপূর্বক ড. জনি এসব মন্তব্য করেছেন। তবে জোলি কখনোই সার্জারির কথা স্বীকার করেননি। তিনি সব সময় বলেছেন, কখনো তার মুখের ওপর কিছু করেননি।

    ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে জোলি বলেছিলেন, ‘আমি কিছু করিনি এবং আমার মনে হয় না আমি করব। এসব করার কোনো পরিকল্পনাও নেই।’

    ব্রিটিশ ভোগের সঙ্গে আরেকটি কথোপকথনে, তিনি শেয়ার করেছিলেন, ‘আমি বয়স বাড়াতে পছন্দ করি। আমি যখন ছোট ছিলাম তখন মনে হতো, কেন আমি তাড়াতাড়ি বড় হচ্ছি না। আসার কাছে মতো হতো, বয়স চল্লিশ হলেই বোধহয় আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। আবার চল্লিশ বছরে এসে অপেক্ষা করছিলাম কখন ৫০ হবে। কেমন এমনটা ভাবি, এর কারণ আমি জানি না। হয়তো কারণ আমার মা খুব বেশি দিন বাঁচেননি, তাই বয়স সম্পর্কে এমন কিছু আছে যা আমার কাছে দুঃখের পরিবর্তে জয়ের মতো মনে হয়। আমি আমার বয়স ৫০-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

    অ্যাঞ্জেলিনা জোলি এখন ৫০ বছর বয়সি এবং তাকে আগের চেয়েও সুন্দর দেখাচ্ছে। এ সৌন্দর্যের জন্যই কী তবে অভিনেত্রী এ বয়সের জন্য অপেক্ষা করছিলেন। জানতে এবং উপলব্ধি করতে চেয়েছেন, পঞ্চাশে তাকে কেমন দেখাবে? প্রশ্নও করা হয়েছিল তাকে। কিন্তু জোলি উত্তর দেননি। শুধু মুচকি হেসেছেন।

    এদিকে কাজের সূত্রে এ অভিনেত্রী বর্তমানে ‘সল্ট-২’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা সল্ট’র সিক্যুয়াল এটি। সিনেমাটিতে জোলি নাম ভূমিকায় অভিনয় করেন। সল্ট একজন কেজিবি স্লিপার এজেন্ট। এর চিত্রনাট্য প্রথমত টম ক্রুজকে কেন্দ্র করে লেখা হলেও পরে নাম ভূমিকায় জোলি অভিনয় করায় পুরো চিত্রনাট্যটি নতুন করে লেখা হয়।

    ৫০ পেরিয়েও চিরসবুজ অ্যাঞ্জেলিনা অ্যাঞ্জেলিনা রহস্য কি সার্জারি নাকি প্রাকৃতিক?
    পূর্ববর্তী খবরনা ফেরার দেশে বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি
    পরবর্তী খবর ইরানে আবারও বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.