Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 02:24: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অভিমান ভুলে কাজলকে সঙ্গে নিয়েই একফ্রেমে অজয়-শাহরুখ
    বিনোদন

    অভিমান ভুলে কাজলকে সঙ্গে নিয়েই একফ্রেমে অজয়-শাহরুখ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 19, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অভিমান ভুলে কাজলকে সঙ্গে নিয়েই একফ্রেমে অজয়-শাহরুখ

    বলিউডে যেটা সম্ভব হয়নি বছরের পর বছর, সেটাই সম্ভব করলেন অভিনেত্রী কাজল। সম্প্রতি ক্যামেরাবন্দি হলো এক বিরল মুহূর্ত! দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একই ফ্রেমে ধরা দিলেন শাহরুখ খান ও অজয় দেবগন।

    মঙ্গলবার রাতে মুম্বাইয়ে আয়োজিত শাহরুখ পুত্রের ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ প্রিমিয়ারে এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হয়। কাজলের দুই পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দেন শাহরুখ ও অজয়।

    বলে রাখা ভালো, শাহরুখ-কাজলের বন্ধুত্ব বলিউডে বহু আলোচিত। তাদের জুটিকে পর্দায় যেমন দর্শক ভীষণ পছন্দ করেছেন, অফস্ক্রিন সম্পর্কও ছিল আলোচনার কেন্দ্রে। তবে এই ঘনিষ্ঠতা অপছন্দ করতেন অজয় দেবগন। অজয়ের সঙ্গে বিয়ের পর কাজল-শাহরুখ জুটিও একরকম হারিয়ে যায় পর্দা থেকে। তবে ২০১৫ সালে করণ জোহর তাদের আবারও একসঙ্গে পর্দায় ফেরান ‘দিলওয়ালে’ ছবিতে।

    এদিকে ২০১২ সালে অজয়ের ‘সন অফ সর্দার’ ও শাহরুখের ‘জাব তক হ্যায় জান’ একই দিনে মুক্তি পাওয়ায় দুজনের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়। তবে গত বুধবারের প্রিমিয়ার নাইটে সেই পুরোনো দ্বন্দ্বের কোনো ছাপ দেখা যায়নি। শাহরুখের ছেলে আরিয়ান খানের নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানাতে স্ত্রী কাজলকে সঙ্গে নিয়ে হাজির হন অজয় দেবগন।

    এদিন কাজল, শাহরুখ ও অজয়ের পরনে ছিল মানানসই কালো পোশাক। স্বামী ও বন্ধুর মাঝে দাঁড়িয়ে মধ্যমণি হয়ে নজর কাড়েন কাজল। নিজের খোলামেলা রসিকতার জন্য পরিচিত এই অভিনেত্রী মজার ছলে শাহরুখ-অজয়কে বলেন, ‘বিপ বিপ অফ বলিউড।’ আর সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমেও ভাইরাল।

    অভিমান ভুলে কাজলকে সঙ্গে নিয়েই একফ্রেমে অজয়-শাহরুখ
    পূর্ববর্তী খবরসাত মাসেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিল পাকিস্তানি তারকা দম্পতি
    পরবর্তী খবর বন্যার্তদের তোপের মুখে কঙ্গনা, বললেন- ‘আমাকে ছেড়ে দিন’

    আরো সংবাদ পড়ুন

    আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

    নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    August 21, 2026

    চাকরির বাজারের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

    August 21, 2026

    হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

    August 21, 2026

    ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

    August 21, 2026

    মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

    August 21, 2026

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের

    August 21, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.