Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 28 September 2026, 07:01: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » অস্ত্রোপচার করে নাক বদলেছেন প্রিয়াঙ্কা, কারণ জানালেন প্রযোজক
    বিনোদন

    অস্ত্রোপচার করে নাক বদলেছেন প্রিয়াঙ্কা, কারণ জানালেন প্রযোজক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অস্ত্রোপচার করে নাক বদলেছেন প্রিয়াঙ্কা, কারণ জানালেন প্রযোজক

    শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়। কখনো কখনো টক অব দ্য টাউন কিংবা কান্ট্রিতেও রূপ নেয়। বিশেষ করে তারকাদের ব্যক্তিজীবন এবং অস্ত্রোপচারের বিষয়টি। যা নিয়ে তারকারা খুব একটা কথা বলতে না চাইলেও বিতর্কের শেষ থাকে না। তবে আজকাল কোনো ধরনের রাখঢাক ছাড়াই সবাই কথা বলেন।

    বলিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার অস্ত্রোপচার নিয়ে এর আগে অনেক কথা হয়েছে। বিভিন্ন ধরনের চর্চা থাকলেও সেসব কেবলই গুঞ্জন হিসেবে উড়িয়ে দেয়া হয়েছে। এবার এক সাক্ষাৎকারে বলি তারকাকে নিয়ে কথা বললেন তারই এক সিনেমার প্রযোজক সুনীল দর্শন। তিনিই জানালেন প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা।

    ২০০৩ সালে কানওয়ার পরিচালিত ‘আন্দাজ’ সিনেমা মুক্তি পায়। এতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরও অভিনয় করেন অক্ষয় কুমার ও লারা দত্ত। সংবাদমাদ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রযোজক সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কাকে আমি বলেছিলাম, তোমার নাক নিয়ে কিছু করো। ও নিজেও জানত এটা প্রয়োজন। তার মা-বাবা দু’জন চিকিৎসক ছিলেন, এ জন্য তারাও কালক্ষেপণ না করে সেটি করিয়েছিলেন।

    ‘আন্দাজ’ প্রযোজকের এ মন্তব্যের পরই নতুন করে আলোচনায় এসেছে পুরোনো এক অধ্যায়। প্রিয়াঙ্কা সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের পর বলিউডে অভিষেক করেন ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির পর তার নাকের পরিবর্তন নিয়ে নানা কথা হয়েছিল। তবে এবার সেই চর্চার সত্যতা জানা গেল।

    সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কার নাকের সমস্যা তেমন কোনো বড় সমস্যা ছিল না, তারা তাৎক্ষণিকভাবে ঠিক করে দিয়েছে। অভিনেত্রীর এই সিদ্ধান্ত যে ঝুঁকিপূর্ণ ছিল, তাও স্বীকার করেছেন প্রযোজক। বলেন, প্রসাধনী পদ্ধতি বেশ ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হতে পারে। তবে কখনো কখনো অপূর্ণতার মধ্যেও পরিপূর্ণতা থাকে। সাধারণত কাউকে আমি এ ধরনের (অস্ত্রোপচার) পরামর্শ দেই না।

    তিনি বলেন, ওই সময় প্রিয়াঙ্কা প্রচলিত সৌন্দর্যের সঙ্গে মানানসই ছিলেন। এরপরও অন্যান্য কারণে আলাদা হয়ে উঠেছিলেন। তার দুর্দান্ত অভিনয় এবং মোহনীয় কণ্ঠস্বর ছিল। আর আমি সবসময় তার সম্ভাবনার ওপর বিশ্বাস রেখেছি।

    এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও একাধিকবার সাক্ষাৎকারে তার অস্ত্রোপচারের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। দ্য হাওয়ার্ড স্টার্ন শোয়ে তিনি জানিয়েছিলেন, তার একটি ভুল অস্ত্রোপচারের কারণে মানসিকভাবে কষ্ট ভোগ করতে হয়েছে। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা ভুল করেছিলেন। এতে তার মুখ ভিন্ন দেখানোয় ভীষণ বিষণ্নতায় পড়ে গিয়েছিলেন বলেও জানিয়েছিলেন এ বালিউড অভিনেত্রী।

    অস্ত্রোপচার করে নাক বদলেছেন প্রিয়াঙ্কা
    পূর্ববর্তী খবরফৌজদারি কার্যবিধি সংশোধন করে রাষ্ট্রপতির নতুন অধ্যাদেশ জারি
    পরবর্তী খবর এবার ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা

    আরো সংবাদ পড়ুন

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

    নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’

    আসছে মনির খানের ‘মা’

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৫৮

    September 27, 2026

    হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য: রাশিয়া

    September 27, 2026

    পাকিস্তানের ডেরা ইসমাইল খানে আত্মঘাতী হামলায় নিহত ১২

    September 27, 2026

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় ৩ জন গ্রেফতার: ডিএমপি

    September 27, 2026

    ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার: নৌ-পরিবহনমন্ত্রী

    September 27, 2026

    ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র আপস করা হবে না: রাজনাথ সিং

    September 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.