Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 06:35: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন
    বিনোদন

    আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আমি পালাইনি বাসাতেই আছি, আত্মসমর্পণ করব: ডন

    মাত্র চার বছরের ক্যারিয়ারে ঢালিউডে নতুন ধারা তৈরি করেছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যু ঘটে। প্রায় তিন দশক পর আবারও আলোচনায় এসেছে সেই রহস্যময় মৃত্যু।

    সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে সম্প্রতি নতুন মোড় নেয় মামলাটি। গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

    এর পরদিন (২১ অক্টোবর) রমনা থানায় নতুন করে মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় সালমানের স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়, যার মধ্যে রয়েছেন খল অভিনেতা আশরাফুল হক ডন।

    সম্প্রতি এই মামলার আসামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এর মধ্যে ডন জানিয়েছেন, তিনি পালিয়ে যাননি; বরং শিগগিরই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।

    ডন বলেন, ‘সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন পালাব কেন? আমি বাসাতেই আছি। দু-একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এখন এর একটা সুরাহা দরকার।’

    অভিনেতা হিসেবে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সালমান শাহকে নিয়ে ডন বলেন, ‘যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, সেই সিনেমাতেই সালমান ভাইয়ের সঙ্গে জুটি গড়েছিলাম। মা-বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ-দুঃখের সাথী হয়েছি। কিন্তু তাকে ভালোবেসেই আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে। আজও ঘুরে দাঁড়াতে পারিনি।’

    তিনি আরও বলেন, ‘সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে, আমি করিনি— এটাই কি আমার অপরাধ? ওপরে একজন আছেন, তিনি সব দেখেন। একদিন সত্য প্রকাশ হবেই, তবে আমি সেদিন দেখে যেতে পারব কি না জানি না।’

    মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি মনে করে ডন বলেন, ‘৩০ আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল, পরিচালক শিবলী সাদিক ভাইকে জানাতে যে সে ৩ সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রু ছবির শুটিংয়ে অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দিই। দুই দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। এরপর ৬ সেপ্টেম্বর ঝড়ের মতো খবর এল— সালমান শাহ আর নেই।’

    নব্বইয়ের দশকের বাংলা চলচ্চিত্রে সালমান শাহ ছিলেন এক ধূমকেতু। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি জয় করেছিলেন কোটি দর্শকের হৃদয়। তার মৃত্যু এখনো বাংলাদেশের সিনেমা ইতিহাসে এক অবিস্মরণীয় ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত।

    আত্মসমর্পণ করব: ডন আমি পালাইনি বাসাতেই আছি
    পূর্ববর্তী খবরশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
    পরবর্তী খবর কানাডা যাচ্ছে শিরোনামহীন

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, সামনে শুধু মেসি

    June 27, 2026

    স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

    June 27, 2026

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    June 27, 2026

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.