Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 05:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ
    বিনোদন

    কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো, চলছে ‘দম’ সিনেমার কাজ

    কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি।

    প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই বোঝা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হওয়া ‘দম’ সিনেমার কথা। তাহলে কি সিনেমার কাজেই দুর্গম এলাকায় অবস্থান করছেন তারা?

    এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে লিখেছেন— ‘দম’-এর দম পরীক্ষা। এরপরই নেটদুনিয়ায় জল্পনা শুরু হয় যে, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি।

    ছবিগুলো দেখে ধারণা করা যাচ্ছে, প্রযোজক-নির্মাতা-শিল্পী মিলে গেছেন লোকেশন দেখতে। কোথায় কেমন দৃশ্যধারণ করা যাবে, কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে অভিনেতাদের—সেটাই সরেজমিনে খতিয়ে দেখছেন তারা।

    এর আগে সৌদি আরব ও জর্ডানকে সম্ভাব্য শুটিং লোকেশন হিসেবে শোনা গেলেও শেষ পর্যন্ত কাজাখস্তানকেই বেছে নিয়েছে সংশ্লিষ্টরা। রেদওয়ান রনি পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন— ‘দমরেকি’ ও ‘কাজাখস্তান’।

    অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, দম নিয়ে দম বানাতে আসছি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার গল্প, যেখানে সার্ভাইভালের কাহিনি উঠে আসবে।

    ‘দম’-এ অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন, এতে পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের সিনেমা আগে দেখিনি।

    অন্যদিকে চঞ্চল চৌধুরী মন্তব্য করেছিলেন, গল্পটা অসাধারণ, খুব চ্যালেঞ্জিং। দর্শক চমকে যাবেন। তবে সিনেমার প্রধান নারী চরিত্রে কে থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

    এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। শিগগিরই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

    কাজাখস্তানের দুর্গম এলাকায় নিশো চলছে ‘দম’ সিনেমার কাজ
    পূর্ববর্তী খবরঐশ্বরিয়ার পর এবার আদালতের দ্বারস্থ অভিষেক
    পরবর্তী খবর বিচারপতিকে ‘মামা’ সম্বোধন, ফের আইনি বিপাকে জলি এলএলবি থ্রি

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.