Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 17 November 2026, 07:19: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই
    বিনোদন

    কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 7, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই

    বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের এক অনন্য কণ্ঠস্বর থেমে গেল। হাঙ্গেরির কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই। সাত ঘণ্টা দীর্ঘ কালজয়ী সিনেমা ‘সাতানতাঙ্গো’ ও বহুল আলোচিত ‘দ্য তুরিন হর্স’–এর এই নির্মাতা ৭০ বছর বয়সে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হাঙ্গেরির জাতীয় সংবাদ সংস্থা এমটিআই জানায়, পরিবারের পক্ষ থেকে পরিচালক বেন্সে ফ্লিগাউফ এক বিবৃতিতে বেলা তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভোগার পর নিজ বাসায় তিনি মারা যান।

    ১৯৫৫ সালে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলের বিশ্ববিদ্যালয় শহর পেচেতে জন্মগ্রহণ করেন বেলা তার। মাত্র ১৬ বছর বয়সেই বাবার দেয়া একটি ক্যামেরা হাতে নিয়ে অপেশাদারভাবে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। পরবর্তীতে যোগ দেন হাঙ্গেরির পরীক্ষামূলক চলচ্চিত্র প্রতিষ্ঠান বেলা বালাজ স্টুডিওতে। সেখান থেকেই ১৯৭৭ সালে নির্মাণ করেন তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফ্যামিলি নেস্ট’।

    ১৯৮৮ সালে নির্মিত ‘ড্যামনেশন’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান বেলা তার। সিনেমাটি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং হাঙ্গেরির প্রথম স্বাধীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। এই চলচ্চিত্রটি তিনি যৌথভাবে লেখেন বিখ্যাত লেখক লাসলো ক্রাসনাহোরকাই–এর সঙ্গে। এই সাহিত্যিকের সঙ্গেই বেলা তার দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। উল্লেখ্য, ক্রাসনাহোরকাই ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    বিশ্বজুড়ে বেলা তার সবচেয়ে বেশি পরিচিত সাত ঘণ্টা দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘সাতানতাঙ্গো’ (১৯৯৪)–এর জন্য। পূর্ব ইউরোপে কমিউনিজমের পতনের পর সমাজে নেমে আসা নৈতিক ও মানবিক সংকটকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি আজও বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত।

    ২০১১ সালে ‘দ্য তুরিন হর্স’ মুক্তির পর তিনি আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র নির্মাণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। যদিও পরে ২০১৭ ও ২০১৯ সালে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি। জীবনের শেষ পর্যায়ে এসে বেলা তার নিজেকে নিবেদন করেন নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের গড়ে তোলায়। হাঙ্গেরি, জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন এবং তরুণ নির্মাতাদের দিকনির্দেশনা দেন।

    কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বেলা তার আর নেই
    পূর্ববর্তী খবরযুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ট্রাম্প
    পরবর্তী খবর ‎স্যাটেলাইটের বহুমাত্রিক ব্যবহার সময়ের দাবি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

    November 17, 2026

    রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল

    November 17, 2026

    গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে: উপদেষ্টা ডা. জাহেদ

    November 17, 2026

    নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

    November 17, 2026

    নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা ২৩ নভেম্বর

    November 17, 2026

    চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু

    November 17, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.