Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 25 July 2026, 07:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ‘কেউ নিষ্পাপ না’, পিনিকের টিজারে রুদ্ধশ্বাস!
    বিনোদন

    ‘কেউ নিষ্পাপ না’, পিনিকের টিজারে রুদ্ধশ্বাস!

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘কেউ নিষ্পাপ না’, পিনিকের টিজারে রুদ্ধশ্বাস!

    আসন্ন ঈদুল ফিতরে নতুন ধামাকা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আদর আজাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে এই জুটির পরবর্তী সিনেমা ‘পিনিক’-এর অফিশিয়াল টিজার। ১ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই টিজারটি প্রকাশের পর থেকেই এর রুদ্ধশ্বাস অ্যাকশন ও ভিন্নধর্মী গল্পের আবহ দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

    প্রকাশিত টিজারে সিনেমাটির টিজারে এক রুদ্ধশ্বাস অ্যাকশন ও থ্রিলার ঘরানার স্পষ্ট আভাস পাওয়া গেছে। এতে বুবলীকে কনের সাজে এক রহস্যময় মুহূর্তে দেখা যায়।

    এদিকে আদর আজাদকে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন অবতারে। ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চেইন-স দিয়ে রক্তক্ষয়ী সংঘাত ও এমনকি কুমিরের উপস্থিতির মতো রুদ্ধশ্বাস সব দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। সিনেমার ট্যাগ লাইন ‘কেউ নিষ্পাপ না’ এর কাহিনীতে বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।

    জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় আদর-বুবলী ছাড়াও অভিনয় করেছেন আলিরারাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মাসুম বাশার ও জয়িতা মহলানবীশসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী। সিনেমাটির কাহিনী লিখেছেন আখিউজ্জামান মানন এবং এটি প্রযোজনা করেছেন আশরাফ কিন্তু। ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

    এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া আদর-বুবলী জুটির এটি তৃতীয় সিনেমা। ঈদে সাধারণত বড় বাজেটের সিনেমাগুলোর ভিড় থাকলেও ‘পিনিক’ এর টিজার দেখে অনেকেই সিনেমাটিকে এবারের ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচনা করছেন। সব ঠিক থাকলে এই রোজার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই তারকাবহুল সিনেমাটি।

    ‘কেউ নিষ্পাপ না’ পিনিকের টিজারে রুদ্ধশ্বাস!
    পূর্ববর্তী খবর‘আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি’
    পরবর্তী খবর নেইমারের জাদুতে লিগ মৌসুমে প্রথম জয় সান্তোসের

    আরো সংবাদ পড়ুন

    ওটিটি নয়, প্রেক্ষাগৃহে আসবেন অপু বিশ্বাস

    প্রতিযোগীকে থামিয়ে লাইভ শো-তে চটলেন কঙ্গনা

    থ্রিলার থেকে কমেডি, ছুটির দিনে ওটিটিতে আরও যা থাকছে

    শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    July 25, 2026

    হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

    July 25, 2026

    আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    July 25, 2026

    দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে: মির্জা ফখরুল

    July 25, 2026

    রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্প

    July 25, 2026

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

    July 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.