Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 12:10: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » ক্যাটরিনাকে হেয় করতে ভিডিওটি প্রকাশ করিনি : জেরিন খান
    বিনোদন

    ক্যাটরিনাকে হেয় করতে ভিডিওটি প্রকাশ করিনি : জেরিন খান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 17, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ক্যাটরিনাকে হেয় করতে ভিডিওটি প্রকাশ করিনি জেরিন খান

    কোনও খারাপ উদ্দেশ্য নয়, শুধুমাত্র ফ্যান গার্ল মোমেন্ট শেয়ার করতে চেয়েছিলেন। কিন্তু নেটপাড়ায় সবকিছুই থাকে আতসকাঁচের নিচে। ফলে অভিনেত্রী জেরিন খানের পুরোনো একটি ভিডিও ঘিরে কটাক্ষের মুখে পড়েছেন ক্যাটরিনা কাইফ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ঘিরে একের পর এক খারাপ মন্তব্য ধেয়ে আসছে। অবশেষে বিতর্ক থামাতে মুখ খুললেন জেরিন নিজেই।

    সম্প্রতি জেরিন খান তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পুরনো দিনের ভিডিও শেয়ার করেন। তখনও তিনি বিনোদন ইন্ডাস্ট্রিতে পা রাখেননি। সেই সময় তোলা এক ‘ফ্যান গার্ল মোমেন্ট’ শেয়ার করে নস্টালজিক হয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অটোগ্রাফ নিচ্ছেন জেরিন। তার চোখে-মুখে অদ্ভুত আনন্দের হাসি।

    কিন্তু ভিডিওতে ক্যাটরিনার মুখের অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকের মতে, যেভাবে ক্যাটরিনা অটোগ্রাফ দিয়েছেন, তাতে তার মুখের ভঙ্গিমা মোটেও সৌজন্যমূলক ছিল না। এই নিয়েই ট্রোলের মুখে পড়তে হয়েছে ক্যাটরিনাকে। মজার বিষয়, সেই সময় ক্যাটরিনার সঙ্গে সালমান খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল, এবং একই সময়ে সালমানের হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন জেরিন।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন জেরিন। তিনি বলেন, “এই ধরনের বিতর্ক সত্যিই মন খারাপ করে দেয়। আমি এই ভিডিও পোস্ট করেছিলাম কারণ এতে আমার ভালো স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু মানুষ নোংরা জিনিস পছন্দ করে, আর সেটাই করেছে।”

    তিনি আরও বলেন, “ভিডিওতে আমি বোকার মতো হেসেছি। ক্যাটরিনা সেই সময় সুপারস্টার ছিলেন। তখন তারকাদের কাছে যাওয়া সহজ বিষয় ছিল না। ফলে বিশেষ বন্ধুর মতো কোনো ট্রিটমেন্ট আশা করাও ঠিক নয়। আমি ক্যাটরিনার বড় অনুরাগী ছিলাম। উনি ছিলেন বিশাল বড় তারকা। নিশ্চয়ই ক্যাটরিনার মাথায়-মনে এমন কিছু চলছিল যা আমরা জানতাম না। একমাত্র বাইরের লোকেরাই তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু আমার কাছে সেটি স্পেশাল মোমেন্ট ছিল। যদি ক্যাটরিনা ট্রোলড হয়ে থাকেন, আমিও হয়েছি।”

    ভিডিওটি বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যে পোস্ট করার অভিযোগও উঠেছে জেরিনের বিরুদ্ধে। এ প্রসঙ্গে জেরিন বলেন, “আমি কখনোই এমন কিছু করতে পারি না। আমি খারাপ মানুষ নই। যদি হতাম, তাহলে হয়তো আরও সফল হতাম। তার মনে হয়তো আরও ৫০টি বিষয় ছিল। হতে পারে তিনি অনেক অটোগ্রাফ দিয়ে ফেলেছিলেন। কে জানে? ব্যক্তিগত সমস্যার কারণে কারও মেজাজ সবসময় ভালো নাও থাকতে পারে। আমার মনে হয় না, এর মধ্যে কোনো নেতিবাচক কিছু ছিল।”

    জেরিন আরও জানিয়েছেন, ‘ক্যাটরিনার সঙ্গে আমাকে তুলনা করায় দুঃখিত, কারণ কেউ কখনো কারও ছায়ায় থাকতে পারে না। তবে কেউ যদি তুলনাও করে, আমি সেটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করি। ক্যাটরিনা অত্যন্ত সুন্দরী এবং সেই সময়ের ভিডিও আমার জন্য বিশেষ ছিল।’

    ক্যাটরিনাকে হেয় করতে ভিডিওটি প্রকাশ করিনি : জেরিন খান
    পূর্ববর্তী খবরথামল মেসির রেকর্ড গোলের যাত্রা, মায়ামিরও বড় হার
    পরবর্তী খবর গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি: টেলিযোগাযোগ মন্ত্রণালয়

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের: পররাষ্ট্রমন্ত্রী

    June 27, 2026

    পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে, সামনে শুধু মেসি

    June 27, 2026

    স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

    June 27, 2026

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    June 27, 2026

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.