Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 10:26: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » দীর্ঘদিন প্রেমের পর নভেম্বরে বিয়ে করছেন দুই তারকা
    বিনোদন

    দীর্ঘদিন প্রেমের পর নভেম্বরে বিয়ে করছেন দুই তারকা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 6, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দীর্ঘদিন প্রেমের পর নভেম্বরে বিয়ে করছেন দুই তারকা

    দীর্ঘদিনের বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কের পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা অন জু ওয়ান এবং কেপপ গায়িকা ও অভিনেত্রী ব্যাং মিনা। চলতি বছরের নভেম্বরে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে নিশ্চিত করেছে দুজনের এজেন্সি।

    কোরিয়া টাইমস থেকে জানা যায়, অন জু ওয়ানের এজেন্সি হেওয়াদাল এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘ সম্পর্কের পর অন ও মিনা জীবনের পরবর্তী অধ্যায় একসঙ্গে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। অন্যদিকে মিনার এজেন্সি এসএম সিঅ্যান্ডসি বলেছে, দীর্ঘ পরিচয়ের মধ্য থেকে ধীরে ধীরে গড়ে ওঠা ভালোবাসা এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। বিয়ের পরও তাঁরা দুজনেই অভিনয় ক্যারিয়ার চালিয়ে যাবেন।

    উল্লেখ্য, ২০১৬ সালে এসবিএসের জনপ্রিয় কোরিয়ান ড্রামা ‘বিউটিফুল গং শিম’ এ প্রথম একসঙ্গে কাজ করেন অন জু ওয়ান ও ব্যাং মিনা। এরপর ২০২১ সালের ‘দ্য ডেজ’ প্রজেক্টে আবারও একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়। ব্যাং মিনা ২০১০ সালে কেপপ গার্ল গ্রুপ গার্লস ডে-এর সদস্য হিসেবে সঙ্গীতজগতে পা রাখেন। এরপর অভিনয়ে আসেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য ড্রামার মধ্যে রয়েছে ‘বিউটিফুল গং শিম’, ‘মাই অ্যাবসোলিউট বয়ফ্রেন্ড’ ও ‘ডেলিভারি ম্যান’। এ ছাড়া সিনেমা ‘স্নোবল’ ও ‘মিস ফরচুন’-তেও অভিনয় করেছেন তিনি।

    অন্যদিকে অন জু ওয়ানের অভিনয় যাত্রা শুরু হয় ২০০২ সালে, জনপ্রিয় টিভি সিরিজ ‘রাস্টিক পিরিয়ড’–এর মাধ্যমে। এরপর তাকে দেখা গেছে ‘ফ্লাইং বয়েজ’, ‘পিটার প্যান’, ‘দ্য টেস্ট অব মানি’ ও ‘অবসেসড’-এর মতো মতো একাধিক সফল সিনেমায়। এই জনপ্রিয় তারকা জুটির বিয়ের খবরে অনুরাগীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন নভেম্বরের সেই বিশেষ দিনটির জন্য।

    দীর্ঘদিন প্রেমের পর নভেম্বরে বিয়ে করছেন দুই তারকা
    পূর্ববর্তী খবরসিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুন:স্থাপনের ঘোষণা যুক্তরাজ্যের
    পরবর্তী খবর ভোমরা বন্দরে বেড়েছে হলুদ আমদানি

    আরো সংবাদ পড়ুন

    অভিনেতা জাহের আলভী কারাগারে

    সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

    দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

    আমাদের বডিগার্ড নিয়ে ঘোরার প্রয়োজন হয় না: বাপ্পারাজ

    প্রকাশ্যে ক্ষমা চাইলেন গোবিন্দ, নেট দুনিয়ায় তুমুল আলোচনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

    July 2, 2026

    এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

    July 2, 2026

    এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

    July 1, 2026

    গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    July 1, 2026

    দেশে ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

    July 1, 2026

    এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে: শিক্ষামন্ত্রী

    July 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.