Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 12:16: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের
    বিনোদন

    বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কDecember 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের

    বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনটি উপলক্ষে বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন তার স্বামী, মার্কিন পপ তারকা নিক জোনাস। স্বপ্নের মেয়ের জন্য একটি আবেগঘন পোস্ট করেছেন নিক।

    তবে প্রিয়াঙ্কার মুখ নয়, বরং তিনি কেবল অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের এক ঝলক শেয়ার করেছেন, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবিটি অস্পষ্ট হলেও এর পেছনের আবেগ স্পষ্ট।

    স্ত্রীকে মনের কথা জানাতে গিয়ে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’ নিক এবং প্রিয়াঙ্কা দু’জনেই সবসময় তাদের ভালোবাসার মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

    জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা অন্য যেকোনো আনন্দের ক্ষণ, কেউই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। প্রিয়াঙ্কা ও নিকের এই প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (তৎকালীন টুইটার)-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে।

    নিকের মেসেজের পর প্রিয়াঙ্কা তার নম্বর শেয়ার করেন, এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয়। এরপর একই বছর মেট গালার রেড কার্পেটেও তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসে।

    লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। ওই বছর, অর্থাৎ ২০১৮ সালের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনেই তাদের জমকালো বিয়ে হয়। ২০২২ সালের জানুয়ারিতে এই জুটি তাদের কন্যা সন্তান মালতি মারি চোপড়া জোনাসকে পৃথিবীতে স্বাগত জানান।

    বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের
    পূর্ববর্তী খবর‘যত টাকাই পাই না কেন, তা কখনো যথেষ্ট নয়’
    পরবর্তী খবর শাকিবের যে সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে

    আরো সংবাদ পড়ুন

    মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি

    পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

    অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

    সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন

    যে বিশেষ কারণে জীবনসঙ্গী চান করণ জোহর

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

    November 13, 2026

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    November 13, 2026

    পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪

    November 13, 2026

    এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি: ট্রাম্প

    November 13, 2026

    বেশিরভাগ সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়: রাষ্ট্রপতি

    November 13, 2026

    প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: রিজভী

    November 13, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.