Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 11 October 2026, 05:55: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » বিনোদন » শেফালির মৃত্যু ঘিরে কালো জাদুর সন্দেহ
    বিনোদন

    শেফালির মৃত্যু ঘিরে কালো জাদুর সন্দেহ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শেফালির মৃত্যু ঘিরে কালো জাদুর সন্দেহ

    ভারতের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী। ময়নাতদন্তের প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হলেও পরাগের দাবি, শেফালির ওপর ‘কালো জাদু’ বা কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তি প্রয়োগ করা হয়েছিল।

    সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী তার এই সন্দেহ ও বিশ্বাসের কথা জানান। বলেন, অনেকে এসব বিশ্বাস না করলেও আমি করি। যেখানে ঈশ্বর আছেন, সেখানে শয়তানও আছে।

    পরাগের দাবি, শেফালির সঙ্গে বারবার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। তবে এবারের ঘটনাটি ছিল অত্যন্ত শক্তিশালী; যেন কোনো অশুভ কাজ। ধ্যানে বসার সময় পরাগ বারবার অনুভব করেছেন যে বড় ধরনের কোনো ভুল হয়েছে।

    পরাগ এই ঘটনার পেছনে একটি বিশেষ ঘটনার অবতারণা করেন। তিনি জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে জনৈক এক ব্যক্তির পরামর্শে শেফালি তাদের বাড়িতে থাকা দীর্ঘদিনের একটি ‘পঞ্চমুখী হনুমান’ মূর্তি অন্যত্র সরিয়ে রাখতে তাকে বাধ্য করেন। মূর্তিটি সরিয়ে আসার পর থেকেই পরাগ মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরবর্তীতে শত চেষ্টা করেও সেটি আর খুঁজে পাননি। পরাগের ধারণা, পবিত্র ওই মূর্তিটি সরিয়ে ফেলার পর থেকেই শেফালির সুরক্ষা কবজ নষ্ট হয়ে যায় এবং অশুভ শক্তি তাকে গ্রাস করে। এর কিছুদিন পরেই শেফালির মৃত্যু হয়।

    পরাগ আরও দাবি করেন, শেফালির মৃত্যুর প্রায় এক মাস পর একজন তাকে আবার একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি উপহার দেন। সেই সময় তিনি হনুমানজিকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি অনেক দেরি করে এসেছেন।

    পডকাস্টে পরাগ জানান, তিনি শতভাগ নিশ্চিত যে শেফালির সঙ্গে কেউ খারাপ কিছু করেছে। যে এই কাজ করেছে, এবং যার হাত এই ঘটনার পেছনে রয়েছে, তাকে তিনি কোনো দিন ক্ষমা করবেন না।

    উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ জুন মাত্র ৪২ বছর বয়সে মৃত্যুবরণ করেন শেফালি জারিওয়ালা। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে হৃদরোগকে মৃত্যুর কারণ বলা হলেও তখন জানা যায়, শেফালি নিয়মিত কিছু অ্যান্টি-এজিং ইনজেকশন ও ওষুধ নিতেন। চিকিৎসকদের একটি অংশ ধারণা করেছিলেন, সেসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও তার মৃত্যুর কারণ হতে পারে। তবে স্বামী পরাগ ত্যাগী সেসব বৈজ্ঞানিক যুক্তি ছাপিয়ে এখন অতিপ্রাকৃত তত্ত্বে অনড় রয়েছেন।

    শেফালির মৃত্যু ঘিরে কালো জাদুর সন্দেহ
    পূর্ববর্তী খবরট্রাম্পের চাপের মুখে ইউরোপ আপস করবে না: ডেনমার্কের প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর দেশের রিজার্ভ এখন ৩২ বিলিয়ন ডলার: অর্থ উপদেষ্টা

    আরো সংবাদ পড়ুন

    বলিউড অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

    ১০ বছরের সম্পর্কে ইতি, প্রীতম ও শাহতাজের বিবাহবিচ্ছেদের ঘোষণা

    পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

    ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

    সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন ৫ নভেম্বর

    ফিলিস্তিন ইস্যু: যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা

    October 10, 2026

    রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

    October 10, 2026

    এই সরকারের বিদায়ের পর গণতন্ত্রের মেরামত শুরু হবে: রাহুল গান্ধী

    October 10, 2026

    রোগী কেন হাসপাতাল বদলান? 

    October 10, 2026

    শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাউজানে বস্ত্র বিতরণ

    October 10, 2026

    দিল্লিতে আটক মমতা ব্যানার্জি

    October 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.